Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

দলিত নির্যাতনে শীর্ষে হরিয়ানা, দ্বিতীয়ে মধ্যপ্রদেশ: এনসিআরবি

দ্য ওয়াল ব্যুরো: কখনও গাছে বেঁধে বেধড়ক মার, কখনও নগ্ন করে ঘোরানো হচ্ছে গোটা গ্রাম, আবার কখনও উচ্চবর্ণে প্রেম করার ‘অপরাধে’ পুড়িয়ে মারা হচ্ছে প্রকাশ্যেই। গোটা দেশেই দলিতদের উপর নির্যাতন বিপদসীমা পার করে ফেলেছে, এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম

দলিত নির্যাতনে শীর্ষে হরিয়ানা, দ্বিতীয়ে মধ্যপ্রদেশ: এনসিআরবি

শেষ আপডেট: 21 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কখনও গাছে বেঁধে বেধড়ক মার, কখনও নগ্ন করে ঘোরানো হচ্ছে গোটা গ্রাম, আবার কখনও উচ্চবর্ণে প্রেম করার ‘অপরাধে’ পুড়িয়ে মারা হচ্ছে প্রকাশ্যেই। গোটা দেশেই দলিতদের উপর নির্যাতন বিপদসীমা পার করে ফেলেছে, এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরোর সদ্য প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য়। আদিবাসী-দলিত সম্প্রদায়ের উপর হিংসাত্মক অপরাধের নিরিখে এগিয়ে রয়েছে হরিয়ানা। দ্বিতীয় মধ্যপ্রদেশ। এনআরবির তথ্য বলছে, ২০১৭ সালে হরিয়ানায় দলিতদের উপর ৭৬২টি হিংসাত্মক অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০১৬ সালের থেকে যা ১৯.২৪ শতাংশ বেশি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী হিংসাত্মক অপরাধের দিক থেকে গোটা দেশের মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ। শিশু নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশু পাচারের মতো অপরাধের নিরিখে দ্বিতীয়ে মহারাষ্ট্র, তৃতীয়ে পশ্চিমবঙ্গ। সমীক্ষা বলছে, ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশেও দলিত নির্যাতন সাঙ্ঘাতিকভাবে বেড়েছে। আদিবাসী মহিলাদের যৌন হেনস্থা, ধর্ষণ, গণপিটুনির ঘটনা নথিভুক্ত হয়েছে ১১,৪৪৪টি। পিছিয়ে নেই বিহারও। ১৮.৩৪ শতাংশ হিংসাত্মক অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে সে রাজ্যে। এনআরবির তথ্য বলছে, প্রতি একলক্ষ তফসিলি জাতি বা উপজাতিদের মধ্যে ফি বছর ৪১ জন হিংসার বলি হন। পুলিশ এবং সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়া এবং হোয়্যাটসঅ্যাপে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। লোকসভা ভোটের আগে সেটা কয়েকগুণ বৃদ্ধি পায়। ভোটের পরেও ভুয়ো খবর ছড়ানো নজরে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, ২০১৭ সালে শুধুমাত্র উত্তরপ্রদেশেই শিশু নির্যাতন, যৌন হেনস্থা, বেআইনি লেনদেনের মতো অভিযোগ জমা পড়েছিল ৪৯৭১টি। শিশু ও মহিলাদের উপরে নির্যাতন, তফসিলি জাতি, জনজাতির উপরে অপরাধের ঘটনা বেড়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও। পুদুচেরীতে ২০১৭ সালে হাজারেরও বেশি এমন অভিযোগ নথিভুক্ত হয়েছিল।  শিশুদের উপরে অপরাধে এগিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। রিপোর্টে ইঙ্গিত, বড় শহরে হিংসাত্মক ঘটনা নথিভুক্তির নিরিখে শীর্ষে দিল্লি (১১,৬৮৪টি)। সাইবার অপরাধের শীর্ষে অসম। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/  

```