Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

WB Assembly Election 2026: আলিমুদ্দিনে নওশাদ-বিমান বৈঠক: বুধেই চূড়ান্ত হতে পারে বাম-আইএসএফ জোট

বৈঠক শেষে আইএসএফ (ISF MLA) বিধায়ক নওশাদ জানিয়েছেন, জোট নিয়ে আলোচনা অত্যন্ত ইতিবাচক। বুধবারই এই লড়াইয়ের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হতে পারে (CPIM ISF Alliance West Bengal Election)।

WB Assembly Election 2026: আলিমুদ্দিনে নওশাদ-বিমান বৈঠক: বুধেই চূড়ান্ত হতে পারে বাম-আইএসএফ জোট

নওশাদ সিদ্দিকি ও বিমান বসু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 February 2026 19:44

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন দখলের লড়াইয়ে বিরোধী ভোট (West Bengal Assembly Election 2026) যাতে ভাগ না হয়, তার জন্য এ বার আগেভাগেই ঘর গোছাতে শুরু করল বামেরা (Left)। মঙ্গলবার সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের সদর কার্যালয়ে নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) সঙ্গে বৈঠক সারলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu CPIM)। বৈঠক শেষে আইএসএফ (ISF MLA) বিধায়ক নওশাদ জানিয়েছেন, জোট নিয়ে আলোচনা অত্যন্ত ইতিবাচক। বুধবারই এই লড়াইয়ের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হতে পারে (CPIM ISF Alliance West Bengal Election)।

ইস্যু যখন রুটি-রুজি

বৈঠক সেরে বেরিয়ে নওশাদ স্পষ্ট করে দিয়েছেন, তাঁদের এবারের লড়াই হবে রাজ্যের মূল সমস্যাগুলি নিয়ে। তিনি বলেন, "রাজ্যের ২৫ হাজার প্রাথমিক স্কুল বন্ধের মুখে, সরকারি হাসপাতালে গরিব মানুষ পরিষেবা পাচ্ছেন না। মানুষের শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানের দাবিকে সামনে রেখেই তৃণমূল ও বিজেপির (TMC-BJP) বিরুদ্ধে আমরা একজোট হচ্ছি।" কেবল বাম-আইএসএফ নয় (CPIM-ISF), সমমনস্ক সামাজিক সংগঠনগুলিকেও এই বৃহত্তর ছাতার তলায় আনার চেষ্টা চলছে।
 

 

দেগঙ্গার ক্ষত থেকে শিক্ষা

২০২১ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Election) দেগঙ্গা আসনটি নিয়ে বাম ও আইএসএফ-এর মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল, তা থেকে শিক্ষা নিতে চাইছে দুই পক্ষই। গতবার আইএসএফ-কে ওই আসনটি ছাড়া হলেও সেখানে বাম শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছিল। নওশাদ (Naushad Siddiqui News) এদিন সাফ জানান, "গতবারের সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে এবার কোনও আসনেই না হয়, তা নিশ্চিত করতেই আমরা সময় নিয়ে নিখুঁত আলোচনা করছি।" জানা গিয়েছে, জেলাভিত্তিক রাজনৈতিক সমীকরণ খতিয়ে দেখেই এ বার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

আসন রফার সমীকরণ

আসন সংখ্যা নিয়ে এখনও চূড়ান্ত রফা না হলেও, বেশ কিছু কেন্দ্র নিয়ে দুই শিবিরের মধ্যেই দর কষাকষি চলছে। নওশাদ আরও এক বার স্পষ্ট করে দিয়েছেন যে, এই জোটে যাঁরা শামিল হতে আগ্রহী, তাঁদের সরাসরি বামফ্রন্টের সঙ্গেই কথা বলতে হবে। অর্থাৎ, জোটের রাশ যে আলিমুদ্দিনের হাতেই থাকছে, তা এক প্রকার নিশ্চিত।

এখন দেখার, বুধবারের বৈঠকের পর আসন বণ্টনের জটিল অঙ্ক মিলিয়ে বাম-আইএসএফ জোট নির্বাচনী ময়দানে কতটা শক্তিশালী বিকল্প হিসেবে উঠে আসতে পারে।


```