Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

উত্তরবঙ্গে টানা বৃষ্টি! দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি, আর কী বলল আলিপুর

একই সঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

উত্তরবঙ্গে টানা বৃষ্টি! দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি, আর কী বলল আলিপুর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 August 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: কোথাও নাগাড়ে কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বারিধারা থামার আপাতত কোনও লক্ষ্মণ নেই। তবে একই সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে এখনই ভ্যাপসা গরম দূর হওয়ার কোনও সম্ভাবনা নেই। অন্তত আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) তেমনই ইঙ্গিত দিচ্ছে।

আলিপুর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশ ঘেঁষে, বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর জেরে বঙ্গোপসাগর থেকে উত্তর ও উত্তর-পূর্ব ভারতে প্রবল হারে জলীয় বাষ্প ঢুকছে। ফলে উত্তরবঙ্গজুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি জানান, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে। ফলে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। যার জেরে নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। একই সঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

হাওয়া অফিস জানিয়েছে, আবহাওয়ার তারতম্যের জেরে একদিকে বাড়বে তাপমাত্রা, অন্যদিকে জলীয় বাষ্পের আধিক্যে চরম অস্বস্তি নিয়ে আসবে দক্ষিণবঙ্গের বৃষ্টি। যদিও কয়েকটি জেলায় মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদীয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি। এছাড়া কলকাতা সহ সব জেলাতেই  বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি গতিবেগে দমকা হাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন, বিদ্যুৎচালিত যন্ত্রপাতি থেকে দূরে থাকুন।


```