Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

Pahalgam: শহিদ জওয়ানের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার, স্ত্রী পাবেন চাকরি

নদিয়ার তেহট্টের সীমান্তের পাথরঘাটা গ্রামে বেড়ে ওঠা সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখের। দাদা সফিকুলের মতো তিনিও যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে।

Pahalgam: শহিদ জওয়ানের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার, স্ত্রী পাবেন চাকরি

ঝন্টু শেখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 April 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় (Jammu Kashmir Pahalgam Terror Attack) নিহত হওয়া বাংলার তিন বাসিন্দার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাঁদের জন্য নয়, জম্মু-কাশ্মীরে বাংলার যে জওয়ান শহিদ হয়েছেন, তাঁর পরিবারের জন্যও বড় ঘোষণা করেছেন মমতা।

এদিন নবান্ন সভাঘরে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক ছিল রাজ্যর মুখ্যসচিব মনোজ পন্থের। সেখানে টেলিফোনে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তেহট্টের সেনার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার ওই জওয়ানের স্ত্রীর সঙ্গে তিনি ফোনে কথাও বলেছেন বলে জানান।

নদিয়ার তেহট্টের সীমান্তের পাথরঘাটা গ্রামে বেড়ে ওঠা সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখের। দাদা সফিকুলের মতো তিনিও যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। কর্মরত ছিলেন কাশ্মীরে। শনিবার তিনিই ঘরে ফেরেন দাদার কাঁধে চেপে কফিনবন্দি হয়ে! মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে গিয়ে গত বৃহস্পতিবার মৃত্যু হয় ঝণ্টুর।

জম্মুর মিলিটারি হাসপাতালে গান স্যালুটে কুর্নিশ জানানোর পর শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে আনা হয় ঝণ্টুর কফিনবন্দি দেহ। রাতে ব্যারাকপুরের সেনা ছাউনিতে আনা হয় মরদেহ। এদিন সকালে সেখানে গার্ড অফ অনার দেওয়া পর সকাল সাড়ে ন'টা নাগাদ তেহট্টর পাথরঘাটা গ্রামে পৌঁছয় কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলির কফিন বন্দি দেহ।


```