আচমকা ক্রিস গেইলের ঘোষণা, ‘আমি কাল পাকিস্তান যাচ্ছি, আর কে কে যাবেন?’
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের (New Zealand) নিরাপত্তার (Security) দোহাই দেখিয়ে পাকিস্তান (Pakistan) ছাড়ার ঘটনাকে অনেকেই সহজভাবে নিতে পারছেন না। তার মধ্যে রয়েছেন ক্রিস গেইলও (Chris Gayle)। ক্যারিবিয়ান তারকা টুইট (Tweet) করে জানিয়েছেন, আমি
শেষ আপডেট: 19 September 2021 14:17
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের (New Zealand) নিরাপত্তার (Security) দোহাই দেখিয়ে পাকিস্তান (Pakistan) ছাড়ার ঘটনাকে অনেকেই সহজভাবে নিতে পারছেন না। তার মধ্যে রয়েছেন ক্রিস গেইলও (Chris Gayle)। ক্যারিবিয়ান তারকা টুইট (Tweet) করে জানিয়েছেন, আমি পাকিস্তানে যাচ্ছি, আর কে কে যাবেন?
এই ঘটনায় পরিষ্কার গেইলের সমর্থন পেয়েছে পাকিস্তান।প্রথম ওয়ান ডে ম্যাচ শুরুর ঠিক আগের মুহূর্তে পুরো সিরিজ বাতিল করে দিয়ে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাদের সিদ্ধান্ত থেকে ফেরানোর জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডানকে। তাতেও কোনও কাজ হয়নি।
পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা বলেছেন, নিউজিল্যান্ডকে জবাব দেওয়া হবে। শোয়েব আখতার মন্তব্য করেছেন, পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড।
আরও পড়ুন: মৃত্যুমুখ থেকে ফিরে ভিডিও বার্তায় কঠিন সময়ের কথা শোনালেন কেয়ার্নস
শনিবার রাত পৌনে ১টায় টুইটারে নিজের অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় এ বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যান লিখেছেন, ‘‘আমি আগামীকাল পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?’ এই টুইট করে তিনি বোঝাতে চেয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানে আসলে নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই।
https://twitter.com/henrygayle/status/1439299990736756737
গেইলের টুইটে রিটুইট হয়েছে প্রায় ৩২ হাজার বার। লাইক করেছেন দেড়লাখের বেশি মানুষ। পাকিস্তানের পেসার মহম্মদ আমিরও রিটুইটে লিখেছেন, ‘কিংবদন্তি, তোমার সঙ্গে সেখানে দেখা হবে।’
পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলের বাকি ম্যাচ খেলতে গেইল এখন আরব আমিরশাহীতে। তাঁর পাক সফরের কোনও ব্যাপারই নেই, তবুও তিনি লিখে বোঝাতে চেয়েছেন, ওই দেশে কোনও সমস্যা নেই নিরাপত্তার।
নিউজিল্যান্ডের এ সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। পাকিস্তান সফর বাতিলের খবর ছড়িয়ে পড়ার পরই আফ্রিদি টুইটে লিখেছিলেন, ‘‘নিরাপত্তার হুমকিটা নিছকই গুজব, সব রকমের নিশ্চয়তা দেওয়ার পরও একটা গুজবের ওপর ভিত্তি করে তোমরা সফর স্থগিত করলে! নিউজিল্যান্ড, এর প্রভাব তোমরা বুঝতে পারছ?’’
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'