Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

আকসাই চিনে মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ছে চিন! চুপিচুপি ঢুকছে ভারতের সীমান্তে, ছবি দেখাল উপগ্রহ

দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল ও আকসাই চিনে (Aksai Chin) নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে চিন (China)। এবার আকসাই চিনে ঢুকে পড়ার ষড়যন্ত্র করছে তারা, উপগ্রহ চিত্র দেখে এমনটাই দাবি নয়াদিল্লির। ম্যাক্সারের নয়া উপগ্রহ চিত্র থেকে চাঞ্চল্যকর খব

আকসাই চিনে মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ছে চিন! চুপিচুপি ঢুকছে ভারতের সীমান্তে, ছবি দেখাল উপগ্রহ

শেষ আপডেট: 30 August 2023 02:30

দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল ও আকসাই চিনে (Aksai Chin) নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে চিন (China)। এবার আকসাই চিনে ঢুকে পড়ার ষড়যন্ত্র করছে তারা, উপগ্রহ চিত্র দেখে এমনটাই দাবি নয়াদিল্লির। ম্যাক্সারের নয়া উপগ্রহ চিত্র থেকে চাঞ্চল্যকর খবর জানা গেছে। স্যাটেলাইট ইমেজ দেখিয়েছে কীভাবে আকসাই চিন (Aksai Chin) উপত্যকায় সুড়ঙ্গ (Tunnel) ও খাদ তৈরি করেছে লাল ফৌজ (PLA)। নতুন সেনা ছাউনি ও সীমান্তে অস্ত্র ভাণ্ডার বানানোর উদ্দেশ্যেই এই সুড়ঙ্গ তৈরি করছে চিন, এমনটাই দাবি।

উত্তর লাদাখের দেপসাং উপত্যকা থেকে ৬০ কিলোমিটার পূর্বে আকসাই চিনে (Aksai Chin) নদীর পাড় ধরে চিনা বাহিনী সুড়ঙ্গ তৈরির কাজ করছে। দেখা গেছে,  নদীর দুই পাড়েই চিন কমপক্ষে ১১টি সুড়ঙ্গ বা খাত তৈরি করেছে পাথর কেটে। বিগত কয়েক মাস ধরে এই নির্মাণকাজ চলছে বলে জানা গেছে।

ভারতীয় সেনা সূত্র বলছে, বরাবরই চিনের লাল ফৌজের তৎপরতা লক্ষ্য করা গেছে আকসাই চিনে। ওই এলাকাকে বরাবরই ‘বিতর্কিত ভূখণ্ড’ বলে দাবি করে এসেছে ভারত। মানচিত্রে ভারতের উত্তর ও পূর্বে চিনের অধিকৃত তিব্বতের সঙ্গে প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারত বরাবরই দাবি করে এসেছে, ওই সীমান্তবর্তী এলাকার একটা বড় অংশ চিন অবৈধভাবে দখল করে রেখেছে।

আরও পড়ুন: বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাস, অরুণাচল ভারতেরই থাকবে, ম্যাপ বিতর্কে কটাক্ষ জয়শঙ্করের

১৯৬২ সাল ভারত-চিন যুদ্ধের সময় লাদাখ ঘেঁষা আকসাই চিন (Aksai Chin) দখল করেছিল চিনের বাহিনী। এরপরে আরও কয়েকধাপ এগিয়ে প্যাঙ্গং লেকের উত্তরে পাহাড়ি এলাকা, গালওয়ান উপত্যকা, দেপসাং, গোগরা, হট স্প্রিং থেকে একেবারে দৌলত বাগ ওল্ডি পর্যন্ত এলাকাকে নিজেদের বলে দাবি করা শুরু করে চিন। গালওয়ানে সংঘর্ষের পর থেকে ফের আধিপত্য বিস্তারের চেষ্টায় মরিয়া তারা। এমনকি এও দেখা গিয়েছে, কারাকোরাম পাসের ৩০ কিলোমিটার পূর্বে ছোট ছোট ঘর তুলছে চিনা বাহিনী। রেচিন লা-র দক্ষিণে সাজুন পাহাড়ের কাছেও এমন নির্মাণকাজ দেখা গিয়েছে। এই সাজুন পাহাড়ের কাছে আন্তর্জাতিক সীমানা রয়েছে। তাই মনে করা হচ্ছে, ভবিষ্যতের কথা ভেবেই চিনা ফৌজ তাদের প্রস্তুতি সেরে রাখছে।

আরও একটা অবাক করা ব্যাপার দেখা গেছে দৌলত বেগ ওল্ডির কাছে। এই অঞ্চলে এমনতিও চিনা বাহিনী সক্রিয় হয়ে উঠেছে। আকসাই চিনে তাদের সামরিক পরিকাঠামো তৈরি হচ্ছে, মিসাইল সিস্টেম বসছে, হেলিপ্যাড তৈরি হচ্ছে। তাই আকসাই চিন লাগোয়া দৌলত বেগ ওল্ডির কাছেও সেনা বাড়িয়েছে চিন। দেখা গেছে, দৌলত বেগের ৭০ কিলোমিটার পূর্বে কুইজিল জিলগার কাছে নতুন বাঙ্কার তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে, সেখানে অস্ত্রশস্ত্র সমেত থাকারই পরিকল্পনা করেছে লাল ফৌজ। প্রায় ১৩০ মিটার এলাকাজুড়ে এমন নির্মাণকাজ দেখা গিয়েছে।


```