Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

একরত্তিকে উল্টে ঝুলিয়ে তুমুল মারধর! নৃশংসতার ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: শিশুর ওপর অমানবিক ও নৃশংস অত্যাচার (Child Torture) ঘটনায় তোলপাড় হয়ে উঠল সোশ্যাল মিডিয়া। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই নৃশংসতার ছবি ঘুরে বেড়াল। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেনরা। তবে আসল ঘট

একরত্তিকে উল্টে ঝুলিয়ে তুমুল মারধর! নৃশংসতার ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা

শেষ আপডেট: 1 April 2022 14:10

দ্য ওয়াল ব্যুরো: শিশুর ওপর অমানবিক ও নৃশংস অত্যাচার (Child Torture) ঘটনায় তোলপাড় হয়ে উঠল সোশ্যাল মিডিয়া। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই নৃশংসতার ছবি ঘুরে বেড়াল। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেনরা।

তবে আসল ঘটনাটি হায়দ্রাবাদের রাজীব নগরের। সেখানই এক যুবকের বিরুদ্ধে চার বছরের শিশুর ওপর এমন অমানবিক অত্যাচারের অভিযোগ উঠেছে। জানা গেছে ওই যুবকের নাম প্রসেনজিৎ মণ্ডল। তাঁর বাড়ি মালদার বামনগোলা থানা এলাকার খুটাদহ গ্রামে।

সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া এই ছবির সূত্র ধরে জানা গেছে, ওই চার বছরের শিশুটির বাবা-মা করসূত্রে সকালেই বেরিয়ে যেতেন। তবে প্রতিবেশীদেরকে সেই বাচ্চাকে দেখতে বলে যেতেন। সেই সুযোগকেই হাতিয়ার করে ওই চার বছরের শিশুর ওপর অমানবিক অত্যাচার চালাত তারা।

কী অত্যাচার চালাত তারা? জানা গেছে, সুযোগ বুঝে ওই বাচ্চাকে দিয়ে যাবতীয় ঘরে কাজ করাত আর না করলে মারধরও করত। এমনকি উল্টোভাবে ঝুলিয়ে লাথি মারা হত বলেও অভিযোগ। এই অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাগে ফেটে পড়েছেন আমজনতা। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তারা।

আলাদা ক্লাসের নামে সল্টলেকের গেস্ট হাউসে ডেকে ধর্ষণ, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার শিক্ষক


```