Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বুধবার ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে, জগন্নাথ মন্দির নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, ৩০ শে উদ্বোধন

বুধবার দুটি গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১১’টায় তিনি নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে কথা বলবেন।

বুধবার ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে, জগন্নাথ মন্দির নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, ৩০ শে উদ্বোধন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 April 2025 09:27

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুটি গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । সকাল সাড়ে ১১’টায় তিনি নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) রাজ্যের ইমাম-মোয়াজ্জেমদের Imam-Moazzam) সঙ্গে কথা বলবেন। তাঁদের কথা শোনার পর মুখ্যমন্ত্রী সরকারের বক্তব্য তুলে ধরবেন। বুধবার বিকালেই দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধন নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন নবান্নে।

আগামী ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধন অনুষ্ঠানের পাশপাশি মন্দিরের নিরাপত্তা, সুরক্ষার বিষয়েও কথা হতে পারে বৈঠকে। উদ্বোধনের পর বহু মানুষ দীঘামুখী হবেন ধরে নিয়ে যানবাহনের ব্যবস্থা, অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে আলোচনার পাশাপাশি মন্দির পরিচালনা নিয়েও কথা হবে। উদ্বোধনে আমন্ত্রিতের তালিকা নিয়েও কথা হতে বুধবারের বৈঠকে।

এদিকে, ওয়াকফ আইন (Waqf Act) নিয়ে বিবাদ-বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক বাড়তি মাত্রা পেয়ে গিয়েছে। বুধবারই নয়া ওয়াকফ আইন নিয়ে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আইনের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে অশান্তি হয়েছে। বাংলায় মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার একাংশে বড় ধরনের গোলমাল হয়েছে। যদিও প্রতিবাদ, হিংসা কয়েকটি জেলার এক-দুটি ব্লকের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

মুখ্যমন্ত্রী সপ্তাহ দেড়েক আগে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়াকফ আইন নিয়ে রাজ্য তখম শান্তই ছিল। মনে করা হচ্ছে বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী আইনটি সম্পর্কে রাজ্য সরকারের বক্তব্য আরও একবার বুঝিয়ে বলবেন। বাংলায় আইনটি কার্যকর করা হবে না বলে গত সপ্তাহে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরও মুর্শিদাবাদের পরিস্থিতি কেন অগ্নিগর্ভ হয়ে উঠল তার কারণ অনুসন্ধানে রাজ্য সরকার বিশেষ তদন্তের সিদ্ধান্ত নেয় কি না দেখার। ইতিমধ্যে রাজনৈতিক মহলের একাংশ দাবি তুলেছে রাজ্য সরকার বিধানসভায় প্রস্তাব এনে ঘোষণা করুক রাজ্য নয়া ওয়াকফ আইন বলবৎ হবে না। যদিও সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মত, কেন্দ্রীয় সরকারের আইন প্রত্যাখ্যান করার সুযোগ সীমিত। গত ১২ এপ্রিল নয়া ওয়াকফ আইন দেশে কার্যকর হয়ে গিয়েছে।


```