Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

মৃতার জিন্স ও অন্তর্বাস ময়নাতদন্তে যায়নি, সিবিআই যা জানিয়েছে ভয়ঙ্কর: প্রধান বিচারপতি

আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের ত্রুটি নিয়ে বড় তথ্য উঠে হল সুপ্রিম কোর্টে। 

মৃতার জিন্স ও অন্তর্বাস ময়নাতদন্তে যায়নি, সিবিআই যা জানিয়েছে ভয়ঙ্কর: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

শেষ আপডেট: 17 September 2024 12:12

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের ত্রুটি নিয়ে বড় তথ্য উঠে হল সুপ্রিম কোর্টে। 

সোমবার আরজি কর মামলার শুনানিতে আইনজীবী ফিরোজ ইদুলজি বলেন, ঘটনার পর দুটি সিজার লিস্ট থাকার কথা ছিল। বার বার এই প্রশ্নই আমি তুলেছি যে ময়নাতদন্তের সময়ে মৃতার জিন্সের প্যান্ট ও অন্তর্বাস নিয়ে যাওয়া হয়েছিল কি? জানা গিয়েছে, না নিয়ে যাওয়া হয়নি। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পর তাঁর জিন্স ও অন্তর্বাস অপরাধস্থলেই পড়ে ছিল। 

এ কথা শুনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আপনি সঠিক প্রশ্নই তুলেছেন। এ ব্যাপারে সর্বোচ্চ আদালতও খুব উদ্বিগ্ন। 

আইনজীবী ফিরোজ ইদুলজি আরও বলেন, যে সব নমুনা সংগ্রহ করা হয়েছিল তা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনা হল, শুক্রবার নমুনা সংগ্রহের পর শনিবার ও রবিবার ফরেনসিক ল্যাব বন্ধ থাকে। তাহলে কি ঠিকমতো ফরেনসিক তদন্ত হল? 
প্রধান বিচারতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সিবিআই স্ট্যাটাস রিপোর্টে যা জানিয়েছে তা ভয়ঙ্কর। খুবই উদ্বেগজনক। আপনি যে ব্যাপারে উদ্বেগ জানাচ্ছেন, তা সিবিআইও আমাদের জানিয়েছে। আমরাও উদ্বিগ্ন।

সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এদিন সিবিআই আরজি কর তদন্তে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। তা পড়ে দেখেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। তার পর প্রধান বিচারপতি বলেন, আমরা স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখেছি। সিবিআই তদন্ত নিয়ে ঘুমিয়ে নেই। তাদের এক সপ্তাহের মধ্যে বা সময় বেঁধে তদন্ত শেষ করতে বললে প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হবে না। সুতরাং সিবিআইকেও তদন্তের জন্য সময় দিতে হবে।


```