Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

আইনজীবীকে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা, শ্রীরামপুরে গ্রেফতার প্রোমোটার

কলকাতার এক প্রোমোটারের কাছে প্রতারণার শিকার হন হুগলির এক আইনজীবী। এই ঘটনায় প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ।

আইনজীবীকে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা, শ্রীরামপুরে গ্রেফতার প্রোমোটার

শেষ আপডেট: 4 November 2023 20:06

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা। কলকাতার এক প্রোমোটারের কাছে এমনই প্রতারণার শিকার হন হুগলির এক আইনজীবী। এই ঘটনায় প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখ মুজিবর রহমান কলকাতার বালিগঞ্জের এক প্রমোটার রাজেন্দ্র কুমার মালুর কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন। ২০২০ সালের জুলাই মাসে শ্রীরামপুরে দুটি আবাসন তৈরি করে ওই প্রমোটারের সংস্থা সিদ্ধেশ্বর ডেভালপার। উষা নামে যার একটি আবাসনে ৪০১ নম্বর ফ্ল্যাটটি রেজিস্ট্রি করেন আইনজীবী। বাইশ লাখ টাকায় তিনি কেনেন ওই ফ্ল্যাট।

রেজিস্ট্রির সময় ফ্ল্যাটের বেশ কিছু কাজ বাকি ছিল। তাই রেজিস্ট্রির পরও ফ্ল্যাট হাতে পাননি আইনজীবী। মাঝে মধ্যে শুধু ফ্ল্যাট গিয়ে দেখে আসতেন তিনি। পরে জানতে পারেন, ২০২২ সালের জানুয়ারী মাসে ফ্ল্যাটটি অন্য একজনকে বিক্রি করে দিয়েছেন প্রমোটার। এদিকে ফ্ল্যাট অথবা টাকা কোনোটাই আর পাননি আইনজীবী। যা দেখেই তাজ্জব হয়ে যান তিনি।

শ্রীরামপুর আদালতে গত জুন মাসে প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইনজীবী। অভিযুক্ত প্রমোটার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। এরপর শুক্রবার শ্রীরামপুর থানার পুলিশ প্রমোটারকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।


```