Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বইমেলায় তুলকালাম, বিজেপির স্টলের সামনে সিএএ বিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে তুলকালাম কাণ্ড বেঁধে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। বিজেপির স্টলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এপিডিআর কর্মীরা। এরপর বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা

বইমেলায় তুলকালাম, বিজেপির স্টলের সামনে সিএএ বিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

শেষ আপডেট: 8 February 2020 12:44

দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে তুলকালাম কাণ্ড বেঁধে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। বিজেপির স্টলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এপিডিআর কর্মীরা। এরপর বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা মেলায় পৌঁছতেই উত্তেজনা চরমে ওঠে। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে বিধাননগর পুলিশ। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধে ছ’টা পর্যন্ত খবর, ওই জায়গায় বিরাট জমায়েত করেছে সিএএ বিরধী বিক্ষোভকারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে বইমেলার ৭ নম্বর গেট। বিক্ষোভকারীদের বক্তব্য, সারা বইমেলা জুড়েই সিএএ-এর বিরুদ্ধে প্রচার চলছিল। কিন্তু বিজেপির স্টলের সামনে গেরুয়া শিবিরের কর্মীরাই প্ররোচনা তৈরি করে। তাঁদের অভিযোগ, বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে বিজেপি কর্মীরা। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদেরই আটক করে প্রিজন ভ্যানে তোলে।

আরও পড়ুন: কলকাতা বইমেলায় শশী থারুর, নাগরিকত্ব আইনের বিরোধিতা করে শানালেন আক্রমণ

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, "এরা এসব করে প্রচারের আলোয় আসতে চাইছে। আমরা সেটা হতে দেব না। আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে। এরা তো সব তৃণমূলের স্তাবক।" গণ্ডগোলের খবর পেয়েই বইমেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম মনভাবাপন্ন কর্মীরা ছুটে আসেন ওই জায়গায়। লোকে লোকারণ্য হয়ে যায় ওই জায়গা। এরপর রাহুল সিনহা মেলা ছেড়ে বেরিয়ে যান। তারপরও বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন তাঁরা। দাবি, আটক করা এপিডিআর কর্মীদের মুক্তি দিতে হবে। পুলিশের তরফে বলা হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

```