Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

চারদিনের মধ্যে দ্বিতীয়বার, ফের শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই

৭ মার্চ রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে গেছিল সিবিআই।

চারদিনের মধ্যে দ্বিতীয়বার, ফের শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই

Shankar Addhya

শেষ আপডেট: 11 March 2024 11:57

দ্য ওয়াল ব্যুরো: ৭ মার্চ রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে গেছিল সিবিআই। তাঁর গ্রেফতারির সময়ও ইডির উপর হামলার অভিযোগ রয়েছে। সেই ঘটনার তদন্তে সোমবারও শঙ্করের বাড়িতে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

রেশন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করার সময়ে ইডির আধিকারিকদের ওপর হামলা হয়। অভিযোগ, শঙ্কর আঢ্যর অনুগামীরা ইডি আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তাঁদের ওপর হামলা চালায় বলে দাবি। সেই ঘটনার তদন্তেই গত বৃহস্পতিবার বনগাঁ গেছিল সিবিআই। চারদিনের মধ্যে ফের সেখান তদন্তের কারণে গেল তাঁরা। পাশাপাশি বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও গেছেন তাঁরা। তাঁকেও ইডির উপর হামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

ঠিক কী ঘটেছিল ৫ তারিখ? সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে পেতে চাইছে সিবিআই। সোমবার তাঁদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে গেছে ফরেন্সিক টিম এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শঙ্করের বাড়ি ঘিরে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার প্রথমে সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই পাড়ায় শাহজাহান ও তার আত্মীয়দের একাধিক বাড়ি রয়েছে। কোন বাড়িতে শাহজাহান থাকতেন, সেই খোঁজখবর নেন তাঁরা। শাহজাহানের বাড়ির একাধিক ছবিও তোলেন। 

সোমবারই আবার সন্দেশখালি কাণ্ডে জিয়াউদ্দিন মোল্লা-সহ তিনজনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। তাঁদের নিজাম প্যালেসে দেখা করতে বলা হয়েছে। শাহজাহানের ডান হাত হিসেবেই পরিচিত জিয়াউদ্দিন মোল্লা। ইডি আধিকারিকদের উপর হামলার সময় তাঁর উপস্থিতি আগেই নজরে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির।


```