
শেষ আপডেট: 31 January 2023 09:10
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের (Andhra pradesh) রাজধানী বদল হচ্ছে। নয় বছর আগে অখণ্ড অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পর বিভাজিত রাজ্যের রাজধানী করা হয়েছিল অমরাবতীকে।
আজ মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (Jagan Mohan Reddy) রাজ্য বিধানসভায় ঘোষণা করেন, মার্চে বদলে যাবে রাজধানী। ওই মাসের মাঝামাঝি নাগাদ যাত্রা শুরু করবে নতুন রাজধানী বিশাখাপত্তনম (Visakhapatnam)।
পৃথক রাজ্য পাওয়ার পর জগনের নেওয়া সিদ্ধান্তগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, রাজধানীর শহর বাছাই। ২০১৫-তে তিনি সিদ্ধান্ত করেন অমরাবতী, বিশাখাপত্তনম এবং কুর্নুল হবে রাজ্যের তিন রাজধানী।
সেই মতো রাজধানী শহর তৈরিতে বিপুল টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজধানী এই শহরগুলির মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে স্থানান্তরিত হবে।
জগনের ওই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্কের সূত্রপাত হয়। মামলা মোকদ্দমায় ফেঁসে যায় সরকারি সিদ্ধান্ত। সম্প্রতি জগন সেই সিদ্ধান্ত বাতিল করেন।
রাহুলকে কেন্দ্রের জবাব রাষ্ট্রপতির ভাষণে, সরকার ভিতু নয়, প্রমাণ জঙ্গি দমন, ৩৭০ বাতিলে