Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

শুভেন্দুকে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি হাইকোর্টের, মানতে হবে এই শর্ত

ওয়াকফ ইস্যুতে (Waqf Bill) সম্প্রতি হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে (Murshidabad)। ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে।

শুভেন্দুকে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি হাইকোর্টের, মানতে হবে এই শর্ত

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 April 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) শর্ত সাপেক্ষে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)। 

ওয়াকফ ইস্যুতে (Waqf Bill) সম্প্রতি হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে (Murshidabad)। ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। ওই ঘটনার পর এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ যেতে চেয়ে গত ১৬ এপ্রিল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা।

ওই মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) শর্ত সাপেক্ষে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)। 

এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ যেতে পারবেন। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেখানে গিয়ে কোনরকম রাজনৈতিক বক্তব্য তিনি রাখতে পারবেন না।

আদালত এও বলেছে, মুর্শিদাবাদে যাওয়ার ২৪ ঘন্টা আগে স্থানীয় এসপিকে জানাতে হবে। শুভেন্দুর সঙ্গে এলাকায় যেতে পারবেন দুই বিধায়ক ও নিরাপত্তারক্ষীরা।

এদিন আদালতে শুভেন্দুর আইনজীবীর অভিযোগ, কংগ্রেস, সিপিএম-সহ সকল রাজনৈতিক দলের নেতাদের মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হচ্ছে। শুধু বিরোধী দলনেতার ক্ষেত্রেই রাজ্যের যত বাধা। এর আগে সন্দেশখালির সময়ও একই ঘটনা ঘটেছিল। রাজ্য পুলিশ শুভেন্দুকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি।

পাল্টা হিসেবে রাজ্যের তরফে বলা হয়, উনি বিরোধী দলনেতা। ওখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। পাল্টা হিসেবে শুভেন্দুর আইনজীবী আদালতকে বলেন, মুর্শিদাবাদের পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এরপরই আদালত শুভেন্দুকে শর্ত সাপেক্ষে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিয়েছে। 


```