অনলাইনে শুক্রাণু কিনে বাড়ি বসেই গর্ভধারণ! ফুটফুটে 'ই-বেবি' জন্ম দিলেন তরুণী
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরশুম, অনলাইনে (Online) জামাকাপড় কেনাকাটা চলছে জোরকদমে। শুধু জামাকাপড় কেন, গয়নাগাটি থেকে শুরু করে জুতো, থালাবাসন, খাবার, বইখাতা সবই অনলাইনে মেলে। কিন্তু তাই বলে শুক্রাণু (Sperm)! অনলাইনেই?
বিজেপির এই নেতা পাঁচবার ভ
শেষ আপডেট: 21 September 2021 05:28
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরশুম, অনলাইনে (Online) জামাকাপড় কেনাকাটা চলছে জোরকদমে। শুধু জামাকাপড় কেন, গয়নাগাটি থেকে শুরু করে জুতো, থালাবাসন, খাবার, বইখাতা সবই অনলাইনে মেলে। কিন্তু তাই বলে শুক্রাণু (Sperm)! অনলাইনেই?
বিজেপির এই নেতা পাঁচবার ভ্যাকসিন নিয়েছেন! ষষ্ঠ ডোজ ডিসেম্বরেই
হ্যাঁ। অনলাইনে শুক্রাণু অর্ডার দিয়ে কিনে তা থেকেই ফুটফুটে সন্তান জন্ম দিলেন এক মহিলা। এই ই-বেবিকে নিয়ে কার্যত শোরগোল শুরু হয়ে গেছে বিলেতে। জানা গেছে, ওই মহিলার নাম স্টেফনি টেলর। ৩৩ বছর বয়সি ওই মহিলা ইন্টারনেটের মাধ্যমে সন্তানধারণ করেছেন।
কী করেছেন তিনি? ফোনেই একটি অ্যাপ ডাউনলোড করেন তিনি। সেই অ্যাপ থেকে অর্ডার দিয়ে কেনেন শুক্রাণু। শুক্রাণু প্রতিস্থাপনের একটি যন্ত্রও কিনে ফেলেন সেখান থেকেই। কীভাবে তা ব্যবহার করতে হবে সবটাই জানিয়ে দেয় অ্যাপ। বাড়ি বসেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করেন স্টেফনি। হাসপাতালেও যেতে হয়নি।
১০ মাস অপেক্ষার পর আর পাঁচটা স্বাভাবিক সন্তানের মতোই জন্ম নিয়েছে স্টেফনির সন্তান। কোনও সঙ্গী ছাড়াই, একা একা অনলাইনে শুক্রাণু কিনে সন্তান জন্ম দিয়েছেন স্টেফনি। তাঁকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'