Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

একুশে নবান্ন অভিযান, ওই দিনই যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের আশ্বাস ব্রাত্যর

শুক্রবার বিকেলে এসসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যান চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধি।

একুশে নবান্ন অভিযান, ওই দিনই যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের আশ্বাস ব্রাত্যর

ব্রাত্য বসু

শেষ আপডেট: 11 April 2025 21:13

প্রীতি সাহা

স্কুল সার্ভিসের (SSC) মাধ্যমে নিয়োগে জালিয়াতির অভিযোগ তুলে ২১ এপ্রিল নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’। আরজি করের ঘটনার পর ঠিক যে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, এবারও তারাই এই ডাক দিয়েছে। অর্থাৎ যার নেপথ্যে পরিষ্কার ভাবে অনেকে দেখতে পাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। 

তাৎপর্যপূর্ণ ভাবে ছাত্র সমাজের ডাকা সেই নবান্ন অভিযানের দিনই যোগ্য-অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করা হবে বলে চাকরিহারাদের জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শুক্রবার বিকেলে এসসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যান চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধি। বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা দাবি করেন, শিক্ষা মন্ত্রী ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাঁদের জানিয়েছেন, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা রয়েছে। এ ব্যাপারে সরকার আইনি পরামর্শ নিচ্ছে। আশা করা হচ্ছে, ২১ এপ্রিল সোমবার তা প্রকাশ করা যাবে। 
 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও বলেন, “হ্যাঁ প্রতিনিধি দলের মূল দাবি ছিল যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা। এ ব্যাপারে সিবিআই একটা তালিকা তৈরি করেছিল। স্কুল সার্ভিস কমিশনও তা তিন বার সুপ্রিম কোর্টে পেশ করেছে। আমরা আইনি পরামর্শ নিচ্ছি। আশা করছি ২ সপ্তাহের মধ্যে তা প্রকাশ করে দিতে পারব”।

ব্রাত্যকে প্রশ্ন করা হয়, চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা দাবি করেছেন যে, সরকার তাঁদের জানিয়েছে ২১ তারিখ যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। জবাবে ব্রাত্য বলেন, আমিও তো আলাদা কিছু বলছি না। ওঁরা বলছেন, ১১ দিন পর তালিকা প্রকাশ হবে। আমি বলছি, চোদ্দ দিনের মধ্যে হবে। 

প্রশ্ন উঠতে পারে, বেছে বেছে কেন ২১ এপ্রিল দিনটার কথা উঠল? সেটা কি একেবারের কাকতালীয়! এর জবাব এদিন ব্রাত্য দেননি।

আরও পড়ুন - SSC: হার্ডডিস্ক কি হারিয়ে ফেলেছে এসএসসি? ‘সিদ্ধার্থ বলবে কী করে’ জবাব ব্রাত্যর

আরও পড়ুন - SSC: ২২ লক্ষ মিরর ইমজ রয়েছে, প্রকাশ করতে কোনও আপত্তি নেই: ব্রাত্য বসু

আরও পড়ুন - SSC: কারা যোগ্য ২১ তারিখ জানাবে সরকার, ব্রাত্যর সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষকরা


```