Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

কাশ্মীরে মহিলা চাকরি থেকে বরখাস্ত, পাকিস্তানের টি ২০ জয় 'সেলিব্রেট করে' হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস

দ্য ওয়াল ব্যুরো: জম্মুর রাজৌরির সরকারি মেডিকেল কলেজের অপারেশন  থিয়েটারের টেকনিশিয়ান (technician)। সাফিয়া মাজিদ টি ২০ (t 20 match) বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের কাছে ভারতের (india) পরাজয় (pakistan victory) সেলিব্রেট করে নিজের হোয়াটসঅ্যাপ স্ট

কাশ্মীরে মহিলা চাকরি থেকে বরখাস্ত, পাকিস্তানের টি ২০ জয় 'সেলিব্রেট করে' হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস

শেষ আপডেট: 29 October 2021 15:00

দ্য ওয়াল ব্যুরো: জম্মুর রাজৌরির সরকারি মেডিকেল কলেজের অপারেশন  থিয়েটারের টেকনিশিয়ান (technician)। সাফিয়া মাজিদ টি ২০ (t 20 match) বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের কাছে ভারতের (india) পরাজয় (pakistan victory) সেলিব্রেট করে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস (whatsapp status) বদলে ফেলেন বলে অভিযোগ। এজন্য তাঁকে চাকরি (job)থেকে বরখাস্ত (dismissal)  করল কর্তৃপক্ষ। সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডঃ ব্রিজ মোহন বরখাস্তের নির্দেশ জারি করেছেন।  রাজৌরির ডেপুটি পুলিশ সুপার তাঁকে সাফিয়ার পাকিস্তানের জয় সেলিব্রেট  করার ব্যাপারে অবহিত করেন। তারপরই কঠোর পদক্ষেপ করেন প্রিন্সিপাল। বরখাস্তের নির্দেশে লেখেন, বিভিন্ন মিডিয়া ও রাজৌরির ডিএসপির কাছ থেকে হোয়াটসঅ্য়াপে পাওয়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাফিয়া মাজিদ পাকিস্তানের কাছে ভারতের  পরাজয় সেলিব্রেট করার ছবি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করেছেন। এটা দেশের প্রতি আনুগত্যহীনতার পরিচয়। ছুটিতে থাকা মাজিদ মেয়াদ শেষের  পরও কাজে ফেরেননি বলে জানিয়েছেন প্রিন্সিপাল। বলেছেন, নিজের কর্তব্য পালনে এমন চরম শৃঙ্খলাহীনতার পরিচয় দেওয়া কর্মীকে কোনও আগাম নোটিস দেওয়ার দরকার হয় না। গত রবিবারের ম্যাচে পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করায় উত্তরপ্রদেশে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আগরার রাজা বলবন্ত সিং ম্যানেজমেন্ট টেকনিকাল ক্যাম্পাস কলেজের তিন কাশ্মীরী ছাত্রকেও গ্রেফতার করা হয়েছে সোস্যাল মিডিয়ায় পাকিস্তানের হয়ে গলা ফাটানোয়। ওই তিনজন ভারত তেরে টুকড়ে হোঙ্গে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও ভারত-বিরোধী স্লোগান পোস্ট করে। এরা উত্তেজনা ছড়াতে চায়, যাতে দেশের পরিবেশ নষ্ট  হতে পারে, বলা হয়েছে এফআইআরে।  বুধবার আরও  দুজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।  

```