Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

১১টা বাচ্চার জন্য দেশে ফিরতে চান, কিন্তু আফগান নাগরিককে ভারত ছাড়ার অনুমতি নয় কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের (afghan citizen) নাগরিক রুহুল্লা আমিনের (ruhulla amin) দেশে ফেরার আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট (delhi high court)। গত জানুয়ারিতে বেআইনি ভাবে কিছু ওষুধপত্র (drugs) সঙ্গে রাখায় ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক

১১টা বাচ্চার জন্য দেশে ফিরতে চান, কিন্তু আফগান নাগরিককে ভারত ছাড়ার অনুমতি নয় কোর্টের

শেষ আপডেট: 9 September 2021 15:22

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের (afghan citizen) নাগরিক রুহুল্লা আমিনের (ruhulla amin) দেশে ফেরার আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট (delhi high court)। গত জানুয়ারিতে বেআইনি ভাবে কিছু ওষুধপত্র (drugs) সঙ্গে রাখায় ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে  শুল্ক দপ্তরের (customs) লোকজনের হাতে ধরা পড়েন রুহুল্লা। তাঁর  হেফাজত থেকে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর অর্থমূল্য ছিল প্রায় ১০ লাখ টাকা। এজন্য দোষী সাব্যস্ত হন তিনি। জরিমানা হয় ১৩ লাখ টাকা। পাশাপাশি ৯ লাখ টাকা রিডেম্পশন ফাইনও হয়। ফেব্রুয়ারিতে মোট ২২ লাখ টাকা পরিশোধ দেওয়ার মতো শর্তে রুহুল্লাকে দেশে ফেরার অনুমোদন দেয় মেট্রপলিটান কোর্ট। জুনে দায়রা আদালতে রুহুল্লা সেই আদেশ চ্যালেঞ্জ করেন। কিন্তু দায়রা আদালত মেট্রপলিটান ম্যাজিস্ট্রেটের  রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। হাইকোর্টে রুহুল্লা জানান, ১১টি বাচ্চার  দেখাশোনা করতে হবে তাঁকে, প্রথম স্ত্রীকে মেরে ফেলেছে তালিবান। তাই তাঁকে আফগানিস্তান ফেরার অনুমতি দেওয়া হোক। রুহুল্লার আইনজীবী হাইকোর্টে আবেদন করেন, মোট জরিমানার ২০ শতাংশ আদায় করে রুহুল্লাকে দেশে ফিরে যেতে দেওয়া হোক। পাশাপাশি তিনি সওয়াল করেন, যেহেতু রুহুল্লা তাঁর বাজেয়াপ্ত সামগ্রী ফেরত চান না, তাই রিডেম্পশন ফাইন দেওয়ার দরকার নেই, শুধু জরিমানার টাকাই নেওয়া হোক। কিন্তু হাইকোর্টের অভিমত, আফগানিস্তানের চলতি পরিস্থিতিতে একবার দেশে চলে  গেলে রুহুল্লার ভারতে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। আফগান নাগরিকের পাসপোর্ট রিলিজ ও তাঁকে ১৩ লাখ টাকা জরিমানা না দিয়েই ভারত ছাড়ার অনুমতি দিতে রাজি হয়নি হাইকোর্ট। আদালত জানায়, অতিরিক্ত  শুল্ক  কমিশনারের আদেশই চূড়ান্ত কেননা তার বিরুদ্ধে আবেদন পেশ হয়নি।  হাইকোর্ট আরও  জানায়, রুহুল্লা আফগান নাগরিক, ভারতে তাঁর কোনও সম্পত্তি নেই। সুতরাং কাস্টমস আইনে কোনও অর্থই উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই।  বিচারপতি মুক্তা গুপ্তা নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

 

```