Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সমাজসেবার আড়ালেই নাশকতার ছক! কাশ্মীরের ৪ এনজিও কর্মীর বিরুদ্ধে মামলা

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশ, কলকাতা। রবিবার জোড়া সাফল্য পেয়েছে পুলিশ। উত্তরপ্রদেশ থেকে ধরা পড়েছে আল কায়দার দুই সক্রিয় হ্যান্ডলার। আবার খাস কলকাতা থেকেও পুলিশের জালে জড়িয়েছে তিন বাংলাদেশি জেএমবি জঙ্গি। এর মাঝেই জঙ্গি নাশকতায় মদত দে

সমাজসেবার আড়ালেই নাশকতার ছক! কাশ্মীরের ৪ এনজিও কর্মীর বিরুদ্ধে মামলা

শেষ আপডেট: 11 July 2021 16:53

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশ, কলকাতা। রবিবার জোড়া সাফল্য পেয়েছে পুলিশ। উত্তরপ্রদেশ থেকে ধরা পড়েছে আল কায়দার দুই সক্রিয় হ্যান্ডলার। আবার খাস কলকাতা থেকেও পুলিশের জালে জড়িয়েছে তিন বাংলাদেশি জেএমবি জঙ্গি। এর মাঝেই জঙ্গি নাশকতায় মদত দেওয়ার অভিযোগ উঠল জম্মু ও কাশ্মীরের স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে। কাশ্মীরের ওই এনজিওর নাম 'জম্মু কাশ্মীর অ্যাফেকটিস রিলিফ ট্রাস্ট'। এই সংস্থার সঙ্গে যুক্ত চার জনের বিরুদ্ধে এদিন মামলা দায়ের হয়েছে দিল্লির বিশেষ আদালতে। অভিযোগ, এই সংস্থা জঙ্গিদের আর্থিক পুঁজির জোগান দিত। সমাজ সেবার আড়ালে সর্বনাশের ছক কষত তারা। পুলিশ অভিযোগ করেছে, স্থানীয় হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠী এই এনজিও থেকেই নাকি মোটা টাকা পেয়েছে ২০০৪ সাল থেকে ২০১১ সালের মধ্যে। প্রায় ৮০ কোটি টাকা জঙ্গিদের ঝুলিতে গেছে এই সংস্থার সৌজন্যেই। সারা দেশে নাশকতামূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল। ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ এদিন এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, পাটিয়ালা হাউসে এনআইএ-র বিশেষ আদালতে আজ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা হলেন, মহম্মদ শফি শাহ, তালিব লালি, মুজাফফর আহমেদ দার এবং মুস্তাক আহমেদ লোন। আইপিসি এবং ইউএপিএ-র ধারায় মামলা রুজু হয়েছে। সূত্রের খবর, পাকিস্তান থেকেও অর্থ সংগ্রহ করত এই দুষ্কৃতীরা। তারপর তা উপত্যাকার বিভিন্ন এলাকায় পৌঁছে দিত। সেখানকার সাধারণ মানুষকে হিজবুলে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করত তারা। সকলে মিলে একটি এনজিও চালাত। তার আড়ালেই চলত এই অপকর্ম। গোটা বিষয়টিতে গভীরে তদন্ত চালাচ্ছে এনআইএ।

```