Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

কোটি টাকার ফেনসিডিল উদ্ধার, বর্ধমান হয়ে বাংলাদেশে পাচার হচ্ছিল

চোরাপথে বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের ঘটনা নতুন কিছু নয়। পুলিশ মাঝেমধ্যেই অভিযানও চালায়। তবু বন্ধ করা যায়নি নিষিদ্ধ ওষুধ পাচার। এবার পূর্ব বর্ধমানের ভাতার পুলিশ এক লরি ভর্তি ফেনসিডিল উদ্ধার করল। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

কোটি টাকার ফেনসিডিল উদ্ধার, বর্ধমান হয়ে বাংলাদেশে পাচার হচ্ছিল

শেষ আপডেট: 19 January 2024 20:37

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: চোরাপথে বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের ঘটনা নতুন কিছু নয়। পুলিশ মাঝেমধ্যেই অভিযানও চালায়। তবু বন্ধ করা যায়নি নিষিদ্ধ ওষুধ পাচার। এবার পূর্ব বর্ধমানের ভাতার পুলিশ এক লরি ভর্তি ফেনসিডিল উদ্ধার করল। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। 

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভাতার থানার এলাকার ছ'মাইল বাসস্ট্যান্ড ও গর্দানমারি গ্রামের মাঝামাঝি এলাকায় ধান বোঝাই লরি থেকে পেটি নামিয়ে অন্য একটি লরিতে চাপানো হচ্ছিল। সেই সময় হাতেনাতে ধরা পড়ে যায় পাচারকারীরা। প্রায় ৪৭০ পেটি ভর্তি ফেনসিডিল উদ্ধার হয়েছে, দু'টি লরি ও একটি চারচাকা গাড়ি আটক করেছে পুলিশ। একজনকে আটক করা গেলেও বাকিরা পুলিশকে আসতে দেখে আগেই পালিয়ে যায়। 

ধৃতদের নাম দীপ বিশ্বাস। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ঝাড়খণ্ড থেকে ধানের বস্তার আড়ালে ফেনসিডিল বোঝাই করে আনা হয়েছিল। ভাতারে অন্য একটি লরিতে পেটিগুলি চাপিয়ে চালের বস্তার আড়ালে বাংলাদেশের সীমান্তে নিয়ে যাওয়ার কথা ছিল তাদের । কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়।

উল্লেখ্য, বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট ও নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিলের ব্যাপক চাহিদা রয়েছে। থাইল্যাণ্ডে উৎপাদিত হয় ইয়াবা। সেটিও চোরাপথে বাংলাদেশে পাচার হয়।


```