Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

সিএএ তে আবেদন করে ভারতের নাগরিক হয়ে মতুয়াদের বার্তা দিলেন বাংলাদেশের ডাককর্মী

২০০৯ সালে বাংলাদেশ থেকে এসে হেলেঞ্চা বৈঁচিডাঙাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন প্রমথরঞ্জন বিশ্বাস। সিএএ আইন লাগু হওয়ার পর তিনি এ দেশের নাগরিক হওয়ার জন্য সিএএতে আবেদনের কথা ভাবেন। 

সিএএ তে আবেদন করে ভারতের নাগরিক হয়ে মতুয়াদের বার্তা দিলেন বাংলাদেশের ডাককর্মী

প্রমথরঞ্জন বিশ্বাস

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 10 September 2025 11:40

প্রতীতি ঘোষ, বাগদা

সিএএ তে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেলেন বাগদার হেলেঞ্চার বাসিন্দা প্রাক্তন বাংলাদেশি ডাককর্মী। এই ঘটনায় দারুণ খুশি তিনি। ভয় না পেয়ে মতুয়াদের সবাইকে নাগরিকত্বের জন্য আবেদন জানানোর বার্তা দিয়েছেন তিনি।

২০০৯ সালে বাংলাদেশ থেকে এসে হেলেঞ্চা বৈঁচিডাঙাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন প্রমথরঞ্জন বিশ্বাস। সিএএ আইন লাগু হওয়ার পর তিনি এ দেশের নাগরিক হওয়ার জন্য সিএএতে আবেদনের কথা ভাবেন। ২০২৫ সালের এপ্রিল মাসে নাগরিকত্বের জন্য আবেদন করেন প্রমথবাবু। সব রকম ভেরিফিকেশনের পর সম্প্রতি এ দেশের নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। দারুণ খুশি প্রমথবাবুর কথায়, "এখন আর আমাকে কেউ ভারত থেকে বিতাড়িত করতে পারবে না। আমি একজন ভারতীয় নাগরিক। ভারত সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে।"

কোনও প্ররোচনায় প্রভাবিত না হয়ে এবং ভয় না পেয়ে মতুয়াদের সবাইকে নাগরিকত্বের জন্য আবেদনের বার্তাও দিয়েছেন সদ্য নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়া মতুয়া সম্প্রদায়ের প্রমথরঞ্জন বিশ্বাস। প্রমথবাবু বলেন,  "মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে সিএএ নিয়ে। আমি কারও কথায় কান না দিয়ে সিএএ তে আবেদন করে কোনও রকম হয়রানি ছাড়া সার্টিফিকেট পেয়েছি। আমার কোনও ভাতা বা সরকারি পরিষেবা বন্ধ হয়নি। কারও কোনও কথায় কান না দিয়ে সিএএতে আবেদন করুন।"

বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেন, "আমরা চেয়েছিলাম নিঃশর্ত নাগরিকত্ব। কেন্দ্র সরকার কীভাবে নাগরিকত্ব দিয়েছেন সেটা তারাই বলতে পারবেন।" একই সঙ্গে সংশয় প্রকাশ করে বলেন, "অনেকেই তো সিএএ তে আবেদন করছে, তাহলে দেখে শুনে দু একজনকে কেন দেওয়া হচ্ছে? এটা কোনও গিমিক নয় তো?"

স্থানীয় বিজেপি নেতা বিধানচন্দ্র হাওলাদার বলেন, "তৃণমূল মানুষকে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে। প্রমথরঞ্জনবাবু আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। সামনে বিধানসভা নির্বাচনে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে মতুয়ারা আর তৃণমূলে ভোট দেবে না। সেই কারণে তারা মানুষকে ভুল বোঝাচ্ছেন।"


```