Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন

দিল্লি হাইকোর্ট সায়গলকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে। তিনি যে মামলায় অভিযুক্ত সেই মামলায় অনুব্রত মণ্ডল সহ বাকিদের জামিন হয়ে গেছে ইতিমধ্যেই।

গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন

সায়গল হোসেন

শেষ আপডেট: 5 October 2024 18:45

দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডল আগেই জামিন পেয়েছেন। এবার সুখবর শুনলেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। গরু পাচার মামলায় তাঁরও জামিনের আবেদন শেষমেশ মঞ্জুর করল দিল্লির আদালত। খুব শীঘ্রই সায়গলের জেলমুক্তি ঘটতে চলেছে। 

দিল্লি হাইকোর্ট সায়গলকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে। তিনি যে মামলায় অভিযুক্ত সেই মামলায় অনুব্রত মণ্ডল সহ বাকিদের জামিন হয়ে গেছে ইতিমধ্যেই। তাই তাঁকে জেলে রাখার কী অর্থ, সেই প্রশ্নই তুলেছিলেন আইনজীবী। এই যুক্তির ভিত্তিতেই সায়গলকে জামিন দিয়েছে কোর্ট। 

এই মামলায় গ্রেফতার হওয়া বাকিদের মতোই সায়গল তিহাড় জেলে বন্দি ছিলেন। জামিন পাওয়ার ফলে প্রায় দেড় বছর পর তিনি জেল থেকে বেরোবেন। সিবিআই গরু পাচার মামলার তদন্ত শুরু করার পর একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল সায়গলকে। দাবি করা হয়েছিল, তাঁর কাছে ১০০ কোটি টাকার বেশি পরিমাণ সম্পত্তি রয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁর বক্তব্যে অসংগতি থাকায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডিও। 

জেলে যাওয়ার পর থেকে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন সায়গল। কিন্তু তা মঞ্জুর হয়নি। তবে সম্প্রতি অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যার একই মামলায় জামিন হওয়ায় সায়গলও যে জামিন পাবেন তা কার্যত স্পষ্ট হচ্ছিল। শনিবার সেটাই হল। সূত্রের খবর, সব ঠিক থাকলে শনিবার রাতেই জেলমুক্তি ঘটতে চলেছে অনুব্রতর দেহরক্ষীর। 


```