দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার রাতে আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া সফরে রওনা হয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু রবিবার সুইজারল্যান্ডের জুরিখ বিমান বন্দরে দেখা দিল রেডার ফল্ট। ফলে রাষ্ট্রপতির বিমান উড়তে দেরি করল তিন ঘণ্টা। জুরিখ থেকে বিমানে স্লোভেনিয়ায় যান রাষ্ট্রপতি। তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য তিনি বিদেশ সফরে গিয়েছেন।
রাষ্ট্রপতি রওনা হওয়ার আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছিলেন, আইসল্যান্ড, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো করার জন্য রাষ্ট্রপতি ওই দেশগুলির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। রাষ্ট্রপতি ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আইসল্যান্ডে ছিলেন। এরপর তিনি যান সুইজারল্যান্ডে। ১৫ সেপ্টেম্বর তিনি স্লোভেনিয়ার উদ্দেশে রওনা হন। তার আগেই জুরিখ বিমান বন্দরে রেডার ফেলিওর হয়।
রাষ্ট্রপতি রওনা হওয়ার আগেই পাকিস্তান জানিয়ে দেয়, রাষ্ট্রপতিকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। রবীশ কুমার বলেন, পাকিস্তানের সিদ্ধান্ত দুঃখজনক। তাঁর কথায়, যে কোনও দেশ অপর দেশের ভিভিআইপিকে তাদের আকাশসীমার মধ্যে উড়তে দেয়। আমরা পাকিস্তানকে বলতে চাই, এই ধরনের একতরফা সিদ্ধান্ত নিলে কোনও লাভ হবে না।