Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

‘বারাসতে মধু আছে, তাই বেশি নজর!’ দলেরই বিধায়ককে কটাক্ষ চিরঞ্জিতের

বারাসতের নাগরিক পরিষেবা নিয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ক্ষোভ প্রকাশ করেছিলেন। দলীয় বিধায়ককে আক্রমণ করে চিরঞ্জিতের কটাক্ষ “উনি অশোকনগর নিয়ে যতটা না ব্যস্ত, তার থেকে বেশি ব্যস্ত বারাসত নিয়ে। হয়তো এখানে মধু আছে।”

‘বারাসতে মধু আছে, তাই বেশি নজর!’ দলেরই বিধায়ককে কটাক্ষ চিরঞ্জিতের

শেষ আপডেট: 17 December 2023 22:29

দ্য ওয়াল ব্যুরো, বারাসাত: রাজনীতির অভিধানে একে অপরকে বিঁধে মন্তব্য নতুন নয়। তবে বিরোধী দলের নয়, আজকাল প্রকাশ্যে নিজের দলেরই নেতার উদ্দেশে বিরূপ মন্তব্যও চোখে পড়ে। এবার তেমনই বিস্ফোরক বারাসতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তাঁর নিশানায় অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। দলীয় বিধায়ককে আক্রমণ করে চিরঞ্জিতের কটাক্ষ “উনি অশোকনগর নিয়ে যতটা না ব্যস্ত, তার থেকে বেশি ব্যস্ত বারাসত নিয়ে। হয়তো এখানে মধু আছে।”

 এর আগে বারাসতের নাগরিক পরিষেবা নিয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ক্ষোভ প্রকাশ করেছিলেন। গত বৃহস্পতিবার কোর কমিটির বৈঠকে তিনি দাবি করেন, জেলা সদরে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খামতি রয়েছে। এখানেই শেষ নয়, তৃণমূল সূত্রের খবর,  নারায়ণ নাকি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন যে বারাসতে নেতৃত্বের অভাব রয়েছে। সেখানকার নাগরিকরা নিজেদের অভিযোগ জানাতে পারছেন না। আর এরই পরিপ্রেক্ষিতে রবিবার পাল্টা জবাব দেন চিরঞ্জিত।

এদিন বারাসত জেলা গ্রন্থমেলায় এসে  সাংবাদিক বৈঠক করেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তখনই নারায়ণ গোস্বামীর উদ্দেশে তিনি বলেন, “আমি এতদিন ধরে দেখেছি উনি অশোকনগর নিয়ে যতটা না ব্যস্ত, তার থেকে বেশি বারাসত নিয়ে ব্যস্ত থাকেন। গত বিধানসভা ভোটে উনি এখানে (বারাসতে) দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও কারণে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়ে দিলেন। আবার হয়ত ২০২৬-এর জন্য চেষ্টা করছেন। কোর কমিটি নিশ্চয়ই বিষয়টি দেখবে।

 তবে নারায়ণ তো এমনিতেই বিধায়ক। তাহলে বারাসাত নিয়ে তাঁর আলাদা করে কী আগ্রহ রয়েছে? স্বাভাবিকভাবে সাংবাদিকদের তরফে এই প্রশ্ন আসে। যার ব্যাখ্যায় চিরঞ্জিত বলেন,  “হয়তো বারাসতে মধু আছে। আমি সেটা জানি না, কারণ ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক রাখার রাজনীতি আমি করি না। সেই কারণেও হতে পারে।” যদিও চিরঞ্জিতের মন্তব্য নিয়ে মুখ খুলতে নারাজ নারায়ণ। আপাতত তাঁর যা বলার কোর কমিটিতেই বলবেন বলে জানিয়েছেন।


```