Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

প্রচণ্ড গতিতে ছোটার সময় গাছে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, সিসি ক্যামেরায় ধরা পড়ল ভয়াবহ দৃশ্য!

পোলবার সোনাদার মাঠে চুঁচুড়া-তারকেশ্বর রোডে রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রচণ্ড গতিতে ছোটার সময় গাছে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, সিসি ক্যামেরায় ধরা পড়ল ভয়াবহ দৃশ্য!

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 16 March 2026 15:53

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রকেটের গতিতে ছুটে গিয়ে একটি কুকুরকে মেরে উড়িয়ে দিয়ে গাছে ধাক্কা। রাস্তার বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হল তিনজনের। আহত গাড়ির চালক। পোলবার সোনাদার মাঠে চুঁচুড়া-তারকেশ্বর রোডে রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই তরুণীকে নিয়ে দাদপুর থেকে চুঁচুড়া ফিরছিল একটি টয়োটা গাড়ি। গাড়ি চালাচ্ছিলেন সৈয়দ সাগির হোসেন। তাঁর বাড়ি দাদপুরে। গাড়িতে সওয়ার ছিলেন, যোগিতা রানা(২১) ও জ্যোতি বিশ্বাস(২১)। যোগিতার বাড়ি হরিয়ানায়। জ্যোতি ছিলেন রানাঘাটের বাসিন্দা। দাদপুরের একটি পানশালার ড্যান্সার ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন সেখ হাসিব আহমেদ(৩০)। তাঁর বাড়ি দাদপুরে। 

 

রবিবার রাতে গুরাপের আজাদ হিন্দ ধাবায় খাওয়াদাওয়ার পর চুঁচুড়ায় ফিরছিলেন তাঁরা। পোলবার আলিনগর পেরিয়ে গোটুর দিকে রকেটের গতিতে ছুটছিল গাড়ি। হঠাৎ একটি কুকুর রাস্তা পার হচ্ছিল। কুকুরটিকে উড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। সপাটে গিয়ে বাঁদিকের একটি গাছে ধাক্কা মারে। তারপর বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।

পোলবা থানা টহলদারি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ডিঅ্যান্ডটি প্রিয়ব্রত বকশি বলেন, "ঘটনার খবর পেয়ে টহলদারি পুলিশ সেখানে পৌঁছে গাড়িতে থাকা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গাড়ি চালক। পানশালায় কাজ করতেন দুই যুবতী।"


```