পোখরানে ২০ সেকেন্ডে ৪০টা রকেট ছুড়ল ভারতীয় সেনা
দ্য ওয়াল ব্যুরো: সময় মাত্র ২০ সেকেন্ড। পোখরানের ফায়ারিং ফিল্ডে পর পর ৪০টি রকেট ফাটাল ভারতীয় সেনা। শত্রু ঘাঁটিকে নিমেষে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য ৪০ হাজার জওয়ানের এই সামরিক মহড়ার নাম ‘সিন্ধু সুদর্শন।’
রাশিয়ার সঙ্গে যৌথ ভাবে তৈরি সুপারসনিক
শেষ আপডেট: 21 October 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: সময় মাত্র ২০ সেকেন্ড। পোখরানের ফায়ারিং ফিল্ডে পর পর ৪০টি রকেট ফাটাল ভারতীয় সেনা। শত্রু ঘাঁটিকে নিমেষে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য ৪০ হাজার জওয়ানের এই সামরিক মহড়ার নাম ‘সিন্ধু সুদর্শন।’
রাশিয়ার সঙ্গে যৌথ ভাবে তৈরি সুপারসনিক প্রযুক্তির ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের প্রতিরক্ষা ভাণ্ডারে। আরও একধাপ এগিয়ে উন্নত ও দ্রুতগতির হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়াও শুরু করেছে ভারত। শত্রুদের হারের স্বাদ চাখাতে আধুনির রণনীতির অভ্যাস চলছে পোখরানে। এই যুদ্ধ-অভ্যাসে স্থল সেনার ২১ স্ট্রাইক কোরের (সুদর্শন শক্তি)প্রয়োগ করা হয়েছে। পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জের ১২২ মিটারের মধ্যে এই মহড়ায় অংশ নিয়েছে বফর্স কামান, চপার, মাল্টি ব্যারেল রকেট-লঞ্চার। বায়ুসেনার জাগুয়ার ও মিগ-২১ ফাইটার জেট, আইএল ৭৮, হারকিউলিস,এএন-৩২ বিমানও অংশগ্রহণ করে অপারেশন ‘সিন্ধু সুদর্শন’এ।
https://www.youtube.com/watch?v=Fg9veqnuJvI&feature=youtu.be
‘নেক্সট জেন’সামরিক অস্ত্রভাণ্ডার গড়ে তোলার প্রতিযোগিতায় ভারত চিন ঠাণ্ডা যুদ্ধ সব সময়ই রয়েছে। তার উপরে সীমান্তে পাক সেনাদের সঙ্গে এনকাউন্টার লেগেই রয়েছে। নিয়ন্ত্রণরেখায় ফি দিন আস্ফালন দেখাচ্ছে পাক বাহিনী। গত শনিবার সন্ধ্যায় সংঘর্ষবিরতি ভেঙে কাশ্মীরের টংধার ও জম্মুর কাঠুয়ায় হামলা চালিয়েছে পাকিস্তান। তার জবাবে পরদিনই পাক-অধিকৃত কাশ্মীরে চারটি জঙ্গি লঞ্চপ্যাড লক্ষ্য করে গোলাবর্ষণ করে ভারত। পাক সেনা ও জঙ্গি মিলিয়ে প্রাণ যায় ২০ জনের। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল (আইসিএমবি) -এর চেয়েও দ্রুতগামী হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলছে এখন। অপারেশন ‘সুদর্শন শক্তি’ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষারই অন্যতম অঙ্গ।
ভারতের পরমাণু পরীক্ষা বলয় বা নিউক্লিয়ার টেস্ট রেঞ্জ রাজস্থানের ধু ধু মরুভূমির মাঝে পোখরানে। ১৯৯৮-এর মে মাসে ভারত পাঁচটা পরমাণু বোমা ফাটিয়েছিল পোখরানে। ‘অপারেশন শক্তি’ কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। তারও কয়েক বছর আগে থেকে পোখরানে সামরিক মহড়া শুরু হয়ে যায়। সাম্প্রতিক কালে পুলওয়ামার জঙ্গি হামলার পরে বদলা নেওয়ার প্রবল দাবির মাঝেই পোখরানের আকাশে ওড়ে দেশের একাধিক শক্তিশালী যুদ্ধবিমান। লেজার প্রযুক্তির সাহায্যে বোমা নিক্ষেপ, রকেট লঞ্চারের ব্যবহার করা হয় সেই মহড়ায়। মিগ-২১, মিগ-২৭, মিগ-২৯, মিরাজ ২০০০-সহ ১৪০টি ফাইটার জেট, বেশ কিছু হেলিকপ্টার শক্তি প্রদর্শন করে। জাগুয়ার, মিগ ২১ বাইসন, আইএল ৭৮, হারকিউলিস,এএন-৩২ বিমানও অংশ নিয়েছে সামরিক অনুশীলনে।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/