Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সাদা গোঁফ-দাড়ি, কিন্তু টানটান চামড়া! ৮১ সাজতে গিয়েও ধরা পড়ে গেল ৩২

দ্য ওয়াল ব্যুরো: ধবধবে সাদা দাড়ি। এক মাথা পাকা চুল, পাগড়ি দিয়ে ঢাকা। চোখে মোটা চশমা। হাঁটাচলা দেখেও বোঝার উপায় নেই। নড়বড় করে ধুঁকতে ধুঁকতে পাসপোর্টটা বাড়িয়ে ধরতেই সন্দেহ হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক জওয়া

সাদা গোঁফ-দাড়ি, কিন্তু টানটান চামড়া! ৮১ সাজতে গিয়েও ধরা পড়ে গেল ৩২

শেষ আপডেট: 9 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধবধবে সাদা দাড়ি। এক মাথা পাকা চুল, পাগড়ি দিয়ে ঢাকা। চোখে মোটা চশমা। হাঁটাচলা দেখেও বোঝার উপায় নেই। নড়বড় করে ধুঁকতে ধুঁকতে পাসপোর্টটা বাড়িয়ে ধরতেই সন্দেহ হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক জওয়ানের। ব্যাপারটা ঠিক কী হলো? আদবকায়দা বৃদ্ধের মতো সন্দেহ নেই, কিন্তু চামড়ার গড়ন মোটেও বৃদ্ধের মতো নয়। সাদা দাড়ির ফাঁক দিয়ে দিব্যি উঁকি দিচ্ছে টানটান স্কিন। পাসপোর্টের ছবির সঙ্গেও মিল খুব একটা আছে কি? কে এই বৃদ্ধ? দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই বৃদ্ধকে নিয়েই রবিবার দিনভর নাটক চলল। শেষে পাসপোর্টের ছবির সঙ্গে বৃদ্ধের মুখের চুলচেরা বিশ্লেষণ করে, তার মালপত্র পরীক্ষা নিরীক্ষা করে, প্রশ্নবাণে জেরবার করে শেষে বোঝা গেল, এই ব্যক্তি আদতে ৩২ বছরের এক যুবক। নাম জয়েশ পটেল। বুড়ো সেজে, নাম ভাঙিয়ে, জাল পাসপোর্ট বানিয়ে নিউ ইয়র্কের বিমানে চেপে বসার তালে ছিল। যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিআইএসএফ। আহমেদাবাদের বাসিন্দা জয়েশ। সিআইএসএফের অফিসাররা জানিয়েছেন, যুবক নিজের নাম জানিয়েছিল অমরিক সিং। বয়স বলেছিল ৮১ বছর। পাসপোর্টে যে ছবি ছিল, ঠিক সে ভাবেই সেজেছিল জয়েশ। তবে মেকআপটা ঠিকঠাক হয়নি। গলদ রয়ে যায় স্কিন-মেকআপে। সেটাই নজরে পড়ে যায় সিআইএসএফের দুঁদে অফিসারদের। এক শীর্ষ কর্তার কথায়, ‘‘হাবভাব যতই বুড়োদের মতো হোক, আমাদের নজর এড়ায়নি। এত বয়স্ক লোকের চামড়া এত টানটান হয়না। তার উপর ডিরো পাওয়ারের চশমা পরেছিল যুবক। সেটাও আমি পরীক্ষা করে দেখি। তখনই সন্দেহ হয়। টান দিতেই দাড়ি খুলে আসে হাতে।’’ কেন বা কী কারণে যুবক এই রূপ বদলে বিদেশে পাড়ি দিচ্ছিল সেটা এখনও অজানা। সিআইএসএফ জানিয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে। কোনও আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে ওই যুবকের যোগ রয়েছে কি না।

```