Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মৌসুমীর বিরুদ্ধে আদালতে যাচ্ছেন জামাই, রুজু হতে চলেছে মানহানির মামলা

দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই মেয়েকে হারিয়েছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। এবার তাঁকে আদালতে নিয়ে যাচ্ছেন জামাই ডিকি সিনহা। সূত্রের খবর, নতুন বছরের প্রথম মাসেই মৌসুমীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন ডিকি। গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার র

মৌসুমীর বিরুদ্ধে আদালতে যাচ্ছেন জামাই, রুজু হতে চলেছে মানহানির মামলা

শেষ আপডেট: 28 December 2019 10:50

দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই মেয়েকে হারিয়েছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। এবার তাঁকে আদালতে নিয়ে যাচ্ছেন জামাই ডিকি সিনহা। সূত্রের খবর, নতুন বছরের প্রথম মাসেই মৌসুমীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন ডিকি। গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত দুটো নাগাদ মারা যান মৌসুমী চট্টপাধ্যায়ের মেয়ে পায়েল। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ছোট থেকেই ডায়াবেটিক পেশেন্ট ছিলেন পায়েল। ২০১৭ সালের এপ্রিল মাস থেকে বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এর আগে মৌসুমী এবং তাঁর স্বামী জয়ন্ত অভিযোগ করেন, পায়েলের স্বামী ডিকি সিন্‌হা দেখভাল করেন না তাঁদের মেয়ের। এমনকি হাসপাতাল থেকে ২০১৮ সালে বাড়ি আনার পরে ডিকি, পায়েলের চিকিৎসা বন্ধ করে দিয়েছিলেন বলেও অভিযোগ করেন মৌসুমী এবং তাঁর স্বামী। তাঁরা বলেন, সেসময় পায়েলের মানসিক চিকিৎসারও প্রয়োজন ছিল। কিন্তু সেদিকে একেবারেই নজর দিতেন না ডিকি। মৌসুমী অভিযোগ করে বলেন, ২০১৮ সালের ২৮ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান পায়েল। সেই সময় পায়েলের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট চালু করার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরিবর্তন আনেন পায়েলের খাওদাওয়াতেও। প্রাথমিক ভাবে তাঁর মেয়েকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যান ডিকি। দায়িত্ব নেন পায়েলের দেখাশোনার। চালু হয় ফিজিওথেরাপি। পায়েলের জন্য রাখা নার্সও। কিন্তু সে সবের মেয়াদ ছিল মাত্র কয়েক দিন। মৌসুমীর অভিযোগ, চার-পাঁচ মাস পর থেকেই বন্ধ হয়ে যায় পায়েলের ফিজিওথেরাপি। এরপরেই ডিকি এবং তার পরিবারের বিরুদ্ধে আদালতে যান মৌসুমী চট্টোপাধ্যায় এবং তাঁর স্বামী। বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়ে মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আবেদনও করেন তাঁরা। তখন থেকেই শুরু হয়েছিল সমস্যা। এমনকি পায়েলের মৃত্যুর পর ডিকি সিনহা অভিযোগ করেন যে, মৃত্যুর পর মেয়েকে শেষবারের জন্য দেখতেও আসেননি মৌসুমি৷ শেষ যাত্রায় পায়েলকে দেখতে আসেন তাঁর বাবা এবং বোন৷ এবার মৌসুমীর বিরুদ্ধেই তাঁর জামাই ডিকি সিনহা মানহানির মামলা করবেন বলে সূত্রের খবর।

```