Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি! ধারের টাকা ফেরত চাইতে গেলে মহিলাদের উপর হামলার নালিশ

অভিযোগ, এলাকায় একাধিক মহিলার থেকে থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সন্তু। দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা শোধ করছিলেন না তিনি।

সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি! ধারের টাকা ফেরত চাইতে গেলে মহিলাদের উপর হামলার নালিশ

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

শেষ আপডেট: 22 March 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এবার দাদাগিরির অভিযোগ পানিহাটিতে। ধারের টাকা ফেরত চাইতে যাওয়ায় কর্তব্যরত অবস্থায় মহিলাদের মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার সন্তু দেবনাথের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পানিহাটিতে। অভিযোগ পাওয়ার পরেই সন্তু দেবনাথকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। 

অভিযোগ, এলাকায় একাধিক মহিলার থেকে থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সন্তু। দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা শোধ করছিলেন না তিনি। শুক্রবার সকালে টাকা ফেরত চাইতে তার বাড়িতে গেলে প্রথমে সিভিক ভলান্টিয়ারের স্ত্রী, ও  পরে ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ওই মহিলাদের উপর চড়াও হন। আক্রান্ত এক মহিলা বলেন, “টাকা চাইতে গেলে বাজে বাজে কথা বলে। দরজার পিছন থেকে ওর শাশুড়ি বটি নিয়ে তেড়ে আসে। আমাকে এমনভাবে মারে যে আমি অজ্ঞান হয়ে যাই।” 

সন্তুর দাপটে এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক মহিলা বলেন, “আমরা শুধু টাকা চাইতে গিয়েছিলাম। আমাদের সবার থেকে মোট ৩০ লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু টাকা চাইতে গিয়ে মার খেতে হয়।” তারপরেই খড়দহ থানা ও ব্য়ারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে।


```