Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা, ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু প্রেমিকের

দ্য ওয়াল ব্যুরো: ভিন্ জাতে প্রেম? তায় পরিবারের রক্তচক্ষু এড়িয়ে রাতের অন্ধকারে প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা। ‘শাস্তি’ দিতে বেধড়ক মারে খুন করা হল প্রেমিককে। কোয়েম্বত্তূরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। প্রেমিকার বয়স বছর ষোলো। প্রেমিকে

প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা, ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু প্রেমিকের

শেষ আপডেট: 21 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভিন্ জাতে প্রেম? তায় পরিবারের রক্তচক্ষু এড়িয়ে রাতের অন্ধকারে প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা। ‘শাস্তি’ দিতে বেধড়ক মারে খুন করা হল প্রেমিককে। কোয়েম্বত্তূরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। প্রেমিকার বয়স বছর ষোলো। প্রেমিকের সাতাশ। তাঁদের জাত ভিন্ন।  সে সবের তোয়াক্কা না করেই জমে উঠেছিল প্রেম। নামাক্কাল জেলার পাল্লিপালায়ামের এক্কাত্তুর এলাকার বাসিন্দা দু’জনেই। মেয়েটি কাজ করতেন এলাকারই একটি কারখানায়। প্রেমিক ধর্মরাজ পেশায় অটোচালক। কাজের শেষে লুকিয়ে দেখা করতেন দু’জনেই। স্থানীয় সূত্রে খবর, তাঁদের প্রেমের কথা জানাজানি হয়ে গেছিল পরিবারে। দু’জনের দেখা সাক্ষাতও একরকম পরিবারের রোষের মুখে বন্ধ হয়ে গেছিল। তাই প্রায় রোজই প্রেমিকার বাড়িতে রাতের অন্ধকারে লুকিয়ে দেখা করতে যেতেন ধর্মরাজ। গতকালও গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁরই এক বন্ধু। পুলিশ জানিয়েছে, রাত দু’টোর সময় মেয়েটির ঘরে ঢোকেন ধর্মরাজ। তাঁর বন্ধু ছিলেন জানলার বাইরে দাঁড়িয়ে। পরিবারের লোকজনের সন্দেহ হয়ত ছিলই। তক্কে তক্কেই ছিলেন তাঁরা। ধর্মরাজ ও তাঁর বন্ধুকে একেবারে হাতেনাতে ধরে ফেলেন। তার পরই শুরু হয় বেদম মার। বন্ধু পালাতে সক্ষম হলেও ধর্মরাজ পারেননি। মেয়েটির বাবা-মা তো ছিলেনই, সঙ্গে ছিলেন আরও আত্মীয়-স্বজন। সবাই মিলে বেধড়ক মারতে শুরু করেন যুবককে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে দিয়ে আসেন রাস্তার ধারে। সকালে ধর্মরাজকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরাই। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পাল্লিপালায়ামের রাস্তায় দীর্ঘক্ষণ অবরোধ করেন ধর্মরাজের পরিবারের লোকজন ও স্থানীয়েরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিএসপি (তিরুচেঙ্গোড়ে) এম শানমুগাম জানিয়েছেন, ময়নাতদন্তের পরে ধর্মরাজের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে মেয়েটির অভিভাবক-সহ পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।

```