Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

দলে ঢোকার জন্য চেন্নাইয়ে শক্তিপ্রদর্শন আলাগিরির

দ্য ওয়াল ব্যুরো : প্রয়াত ডিএমকে প্রধান এম করুণানিধির বড় ছেলে এম কে আলাগিরি গত সপ্তাহে বলেছিলেন, ডিএমকে-তে ফিরিয়ে নিলে ছোটভাই এম কে স্ট্যালিনকেই নেতা বলে মেনে নেবেন। তাতে মন গলেনি ছোটভাইয়ের। বুধবার চেন্নাইয়ের রাস্তায় সমর্থকদের নিয়ে শক্তিপ্রদ

দলে ঢোকার জন্য চেন্নাইয়ে শক্তিপ্রদর্শন আলাগিরির

শেষ আপডেট: 5 September 2018 07:10

দ্য ওয়াল ব্যুরো : প্রয়াত ডিএমকে প্রধান এম করুণানিধির বড় ছেলে এম কে আলাগিরি গত সপ্তাহে বলেছিলেন, ডিএমকে-তে ফিরিয়ে নিলে ছোটভাই এম কে স্ট্যালিনকেই নেতা বলে মেনে নেবেন। তাতে মন গলেনি ছোটভাইয়ের। বুধবার চেন্নাইয়ের রাস্তায় সমর্থকদের নিয়ে শক্তিপ্রদর্শন করলেন আলাগিরি। হুমকি দিলেন, এতেও কাজ না হলে মেরিনা বিচে লক্ষাধিক মানুষের জমায়েত করবেন। এদিন চেন্নাইয়ে আলাগিরির সমর্থকদের পরনে ছিল কালো পোশাক। তাঁরা ডিএমকে-র লাল-কালো পতাকা নিয়ে করুণানিধিকে স্মরণ করেন। ৬৭ বছরের আলাগিরি শেষদিকে বাবার সুনজরে ছিলেন না। ২০১৪ সালে করুণানিধি নিজে তাঁকে দল থেকে বহিষ্কার করেন। তারপর চারবছর আলাগিরিকে প্রকাশ্যে দেখা যায়নি।  বাবার মৃত্যুর পরে তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন। স্ট্যালিন তাঁকে পার্টিতে নেবেন না শুনে বলেছেন, আমিও করুনানিধির ছেলে।  যা বলি তা করে দেখাই। তার পরে স্ট্যালিন আরও কড়া অবস্থান নিয়েছেন। তাঁর দলের এক নেতা বিমানবন্দরে আলাগিরির সঙ্গে দেখা করেছিলেন। সেকথা জানতে পেরেই তাঁকে বহিষ্কার করেছেন।

```