Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

পুলিশকে খেলনা বন্দুক দেখিয়ে হুমকি, গুলিতে হত হলিউড অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো : বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন হলিউডের অভিনেত্রী ভ্যানেসা মার্কোয়েজ। গত বৃহস্পতিবার তাঁর বাড়িওয়ালা পুলিশকে ফোন করে বলেন, মনে হচ্ছে ভ্যানেসার চিকিৎসা দরকার। পুলিশ এক মনোবিদকে নিয়ে তাঁর বাড়িতে যায়। কথা বলার সময় আচমকা

পুলিশকে খেলনা বন্দুক দেখিয়ে হুমকি, গুলিতে হত হলিউড অভিনেত্রী

শেষ আপডেট: 1 September 2018 06:19

দ্য ওয়াল ব্যুরো : বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন হলিউডের অভিনেত্রী ভ্যানেসা মার্কোয়েজ। গত বৃহস্পতিবার তাঁর বাড়িওয়ালা পুলিশকে ফোন করে বলেন, মনে হচ্ছে ভ্যানেসার চিকিৎসা দরকার। পুলিশ এক মনোবিদকে নিয়ে তাঁর বাড়িতে যায়। কথা বলার সময় আচমকা অভিনেত্রী পুলিশের দিকে হ্যান্ডগান তাক করেন। পুলিশও সঙ্গে সঙ্গে গুলি চালায়। মারা পড়েন অভিনেত্রী।  পরে দেখা যায়, তিনি খেলনা বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছিলেন। ৪৯ বছরের ভ্যানেসা একসময় টিভি সিরিয়াল করে বেশ বিখ্যাত হয়ে উঠেছিলেন। পরে অভিযোগ আনেন, বিখ্যাত অভিনেতা জর্জ ক্লুনি তাঁকে যৌন হেনস্থা করেছেন, জাত তুলে গালাগালি দিয়েছেন, ক্লুনির জন্যই নাকি তিনি টিভি সিরিয়ালে কাজ পাচ্ছেন না। ক্লুনি ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তিনি প্রযোজক বা পরিচালক নন। কাউকে সিরিয়ালে নেওয়া বা না নেওয়ার ক্ষমতা তাঁর নেই। বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়ে পুলিশ অফিসার ও মনোবিদ দেড় ঘন্টা ধরে তাঁকে বোঝাতে চেষ্টা করেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসা দরকার। ভ্যানেসা কিছুতেই হাসপাতালে যেতে রাজি হচ্ছিলেন না। শেষে তিনি পুলিশের দিকে খেলনা বন্দুক তাক করেন।

```