Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

কানপুরের কাছে বেলাইন পূর্বা এক্সপ্রেসের ১২টি কামরা, আহত অন্তত ২০

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মধ্যরাতে কানপুরের রুমা স্টেশনের কাছে বেলাইন হয়েছে হাওড়া থেকে দিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের ১০টি কামরা। রেল সূত্রে খবর, ৪টি কামরা পুরোপুরি উল্টে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় নিহত হননি কেউ। তবে গুরুতর চোট

কানপুরের কাছে বেলাইন পূর্বা এক্সপ্রেসের ১২টি কামরা, আহত অন্তত ২০

শেষ আপডেট: 20 April 2019 06:44

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মধ্যরাতে কানপুরের রুমা স্টেশনের কাছে বেলাইন হয়েছে হাওড়া থেকে দিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের ১০টি কামরা। রেল সূত্রে খবর, ৪টি কামরা পুরোপুরি উল্টে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় নিহত হননি কেউ। তবে গুরুতর চোট পেয়েছেন অন্তত ২০ জন। এখনও চলছে উদ্ধার কাজ। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। জানা গিয়েছে দুর্ঘটনার আগে ট্রেনের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। রেলের তরফে জানানো হয়েছে পূর্বা এক্সপ্রেসের A1, A2, B1, B2, B3, B4, B5, H1, S8, S9, পাওয়ার কার এবং প্যান্ট্রি কার বেলাইন হয়েছে। এ দিন সকাল ৮টা নাগাদ হাওড়া থেকে ছাড়ে ট্রেনটি। রাত ১২টা ৫মিনিটে পৌঁছনোর কথা ছিল কানপুর সেন্ট্রাল স্টেশনে। কিন্তু ট্রেন ১ ঘণ্টা ১২ মিনিট দেরিতে চলায় রাত ১২টা ৫৪ মিনিটে কানপুরের কাছে রুমা স্টেশনে পৌঁছয় ওই ট্রেন। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল ৪৫ জনের উদ্ধারকারী টিম। পৌঁছয় অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকের দলও। উদ্ধারকারী টিম (NDRF) জানিয়েছে, সব যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বের করা আনা হয়েছে। রেলের তরফে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসে করে যাত্রীদের কানপুর স্টেশনে আনা হবে। এবং বিশেষ ট্রেনে নিয়ে যাওয়া হবে দিল্লিতে।

```