Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

১০ বছরের ছেলে ১০ লক্ষ টাকা নিয়ে ব্যাঙ্ক থেকে পালাল মাত্র ৩০ সেকেন্ডে! বিস্মিত পুলিশও

দ্য ওয়াল ব্যুরো: ঠিক ৩০ সেকেন্ড সময় লাগল। তার মধ্যে চুরি হয়ে গেল, ১০ লক্ষ টাকা! তদন্ত করতে গিয়ে আরওই তাজ্জব ব্যাপার। চোরের বয়স মাত্র ১০ বছর! বয়স কম হলে কী হবে, ১০ বছরের সে ছেলে এতই পটু যে ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা চুরি করে ফেলা কেবল ৩০ সেকে

১০ বছরের ছেলে ১০ লক্ষ টাকা নিয়ে ব্যাঙ্ক থেকে পালাল মাত্র ৩০ সেকেন্ডে! বিস্মিত পুলিশও

শেষ আপডেট: 17 July 2020 04:16

দ্য ওয়াল ব্যুরো: ঠিক ৩০ সেকেন্ড সময় লাগল। তার মধ্যে চুরি হয়ে গেল, ১০ লক্ষ টাকা! তদন্ত করতে গিয়ে আরওই তাজ্জব ব্যাপার। চোরের বয়স মাত্র ১০ বছর! বয়স কম হলে কী হবে, ১০ বছরের সে ছেলে এতই পটু যে ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা চুরি করে ফেলা কেবল ৩০ সেকেন্ডের কাজ তার কাছে। মধ্যপ্রদেশের নীমাচ জেলার এই ঘটনায় তদন্তে নেমে চুরি হওয়া ওই কোঅপারেটিভ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে দেখে চমকে যান তদন্তকারীরা। দেখা যায়, সকাল ১১টা নাগাদ ব্যাঙ্কের ভিতরেই ঘোরাফেরা করছে ১০ বছরের ছেলেটি। সন্দেহ দূরের কথা, কেউ কিছু বলছেও না। ছোট বাচ্চা, সে তার মতোই আছে। আর সেই সুযোগেই গ্রাহকদের ও ব্যাঙ্ককর্মীদের চোখে ফাঁকি দিয়ে সে লাখ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে সে! সিসিটিভি ফুটেজে অবশ্য দেখা গিয়েছে, একটি ২০ বছরের ছেলেও রয়েছে চুরির পিছনে। সে প্রথমে বেশ কিছুক্ষণ ব্যাঙ্কের ভিতরেই ছিল, তার পরে দূরে দাঁড়িয়ে ওই বাচ্চাটিকে নির্দেশ দিচ্ছিল। ক্যাশিয়ার যখন তাঁর চেয়ার ছেড়ে সামান্য উঠেছেন, তখনই সবার দৃষ্টি এড়িয়ে ছোটখাটো চেহারার বাচ্চাটি ৫০০ টাকার বান্ডিলের দু'টি গোছা নিয়ে পালিয়ে যায় বিদ্যুৎগতিতে। দু'টি গোছায় ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা ছিল। গোটা বিষয়টি ঘটে যায় মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে। এতই দ্রুত, যে কেউ দেখতেও পায়নি বাচ্চাটির টাকা চুরি করা। কিন্তু তাকে অমন ছুটে বেরোতে দেখে তখনই সবার সন্দেহ হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেরোনোর পরে ১০ ও ২০ বছরের দু’‌জন দু'দিকে ছুটে পালাচ্ছে। তার পরেই সামনে আসে এত টাকা খোয়া গেছে এইটুকু সময়ে। পুলিশে খবর দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তার পরেই পুলিশ এসে খোঁজ নেয়, আশপাশেও কথা বলে। কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে এখনও ধরা পড়েনি অভিযুক্তরা। এর পেছনে বড় কোনও গ্যাং থাকতে পারে বলেও সন্দেহ পুলিশের। সম্প্রতি খবর মিলেছে, মধ্যপ্রদেশের একাধিক জায়গায় টাকা, ব্যাগ ছিনতাই করে পালাচ্ছে বাচ্চা ছেলে। এই ঘটনাটি সেই একই গ্যাঙয়ের কাজ কিনা, তাও দেখছে পুলিশ।

```