Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

কলকাতায় ফের বেআইনি অস্ত্রপাচার, মূল পাণ্ডাকে পাকড়াও করল কলকাতা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ধরপাকড় সত্ত্বেও বেআইনি অস্ত্রপাচারে লাগাম পড়ানো যাচ্ছে না। কলকাতার বুকেই রমরমিয়ে চলছে কারবার। গত মে মাসে বাবুঘাটের কাছ থেকে এমনই চার অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছিল পুলিশ। এ বার স্ট্র্যান্ড রোডের কাছে ধরা পড়ল অস্ত্রপাচা

কলকাতায় ফের বেআইনি অস্ত্রপাচার, মূল পাণ্ডাকে পাকড়াও করল কলকাতা পুলিশ

শেষ আপডেট: 4 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধরপাকড় সত্ত্বেও বেআইনি অস্ত্রপাচারে লাগাম পড়ানো যাচ্ছে না। কলকাতার বুকেই রমরমিয়ে চলছে কারবার। গত মে মাসে বাবুঘাটের কাছ থেকে এমনই চার অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছিল পুলিশ। এ বার স্ট্র্যান্ড রোডের কাছে ধরা পড়ল অস্ত্রপাচার চক্রের আরও এক পাণ্ডা। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৮ মিমির আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কার্তুজ। পুলিশ জানিয়েছে, শহরের বুকে ফের এমন একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে সে খবর আগেও মিলেছিল। খোঁজ রাখছিল কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের অফিসাররা। গত ২৮ জুলাই, , সাব ইনস্পেকটর তপন কুমার পাইনের নেতৃত্বে নজরদারি বিভাগের বিশেষ টিম পৌঁছে যায় স্ট্র্যান্ড রোডের কাছে। সেখানেই ‘ভীম চন্দ্র নাগ’-এর মিষ্টির দোকানের সামনে আটক করা হয় মহম্মদ হাসনাইনকে। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। যাবতীয় সাক্ষ্যপ্রমাণ-সহ চার্জশিট পেশ করা হয় আদালতে। সেই সামলার রায় বেরিয়েছে গত মাসে। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। মহম্মদ একটি অস্ত্রপাচার চক্রের মূল মাথা বলেই জানিয়েছে তদন্তকারী অফিসাররা। তার শাগরেদরাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহরেই। মহম্মদকে জেরা করে তাদের খোঁজ চলছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```