Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

সিসিটিভি লাগিয়ে অর্জুনের ব্যক্তি স্বাধীনতা খর্ব করার চেষ্টা! কী বলল কলকাতা হাইকোর্ট

অর্জুনের আইনজীবীর অভিযোগ, অর্জুনের সঙ্গে কে বা কারা দেখা করতে আসছেন, তা জানতেই এই ক্যামেরা লাগানো হয়েছে।

 সিসিটিভি লাগিয়ে অর্জুনের ব্যক্তি স্বাধীনতা খর্ব করার চেষ্টা! কী বলল কলকাতা হাইকোর্ট

অর্জুন সিং।

শেষ আপডেট: 11 June 2024 15:07

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির সামনে সিসিটিভি লাগিয়ে বেআইনিভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ! এই অভিযোগে ভোটের মাঝেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মঙ্গলবার ওই মামলায় পুলিশি নজরদারি নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি। পুলিশের লাগানো সিসিটিভির কারণে অর্জুন সিংয়ের ব্যক্তিগত জীবনে বা তাঁর ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে বলল আদালত।

বিচারপতি সিনহার নির্দেশ, সিআইএসএফ ও পুলিশ যৌথভাবে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখবে। এ ব্যাপারে ৩ জুলাই সিআইএসএফকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সিসিটিভি ক্যামেরা লাইভ হচ্ছে কিনা তাও জানাতে বলা হয়েছে। 

এবারের লোকসভা ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্বাচনের মুখে বিজেপিতে ফিরেছিলেন ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিং। গেরুয়া শিবির ব্যারাকপুর থেকে তাঁকে প্রার্থীও করে। এরপরই তাঁর বাড়ির সামনে নজরদারি চালানোর জন্য রাজ্য পুলিশি সিসিটিভি লাগিয়েছে, এই অভিযোগে মামলা দায়ের করেন অর্জুনের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায়। 

অর্জুনের আইনজীবীর অভিযোগ, অর্জুনের সঙ্গে কে বা কারা দেখা করতে আসছেন, তা জানতেই এই ক্যামেরা লাগানো হয়েছে। সেই প্রেক্ষিতেই এই মামলা। গেরুয়া শিবিরে ফিরে 'জেড' ক্যাটেগরির নিরাপত্তাও পেয়েছেন ব্যারাকপুরের পরাজিত বিজেপি প্রার্থী।


```