Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বিজেপি ক্ষমতায় এলে আবার গ্যাসের দাম বাড়াবে: মমতা

বেশ জোরের সঙ্গেই একথা বলতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। যার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, "এটা কোনও অভিযোগ নয়, এটা প্রমাণিত সত্য। কারণ, আমরা যা বলি তাই করি। আমরা যা দেব বলি তাই  দিই। বিজেপি তা করে না। ওরা মুখে বলে এক, আর কাজে করে অন্য।"

বিজেপি ক্ষমতায় এলে আবার গ্যাসের দাম বাড়াবে: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 27 April 2024 16:14

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ফের কেন্দ্রের ক্ষমতায় এলে আবার বাড়বে গ্যাসের দাম। শনিবার আসানসোলের কুলটির নির্বাচনী সভা থেকে এই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

মুখ্যমন্ত্রীর কথায়, "বিজেপি আবার ক্ষমতায় এলে ভোট মিটে গেলেই গ্যাসের দাম বৃদ্ধি করবে। বলে গেলাম। মিলিয়ে নেবেন।"

বেশ জোরের সঙ্গেই একথা বলতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। যার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, "এটা কোনও অভিযোগ নয়, এটা প্রমাণিত সত্য। কারণ, আমরা যা বলি তাই করি। আমরা যা দেব বলি তাই  দিই। বিজেপি তা করে না। ওরা মুখে বলে এক, আর কাজে করে অন্য।"

কটাক্ষের সুরে বলেন, "ওহে নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল!"

 শুক্রবার রাজ্য সফরে এসে বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন মোদী। এদিনের সভা থেকে সরাসরি মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন, বাংলায় তৃণমূলের জন্য নাকি উন্নয়ন থেমে গিয়েছে। ভারতের জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) ৮.৮৭ শতাংশ। বাংলায় ১১.৮৪ শতাংশ। আপনি আগে পদত্যাগ করুন। তারপর এ সব বলুন।’’

গতবারে আসানসোল পূর্ব আসনে জয়ী হন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তাঁকে এবারে আসানসোলে প্রার্থী করেছে বিজেপি। গতবারে টাকা ছড়িয়ে আলুওয়ালিয়া ভোটে জিতেছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

এদিন মমতাও বলেন, "গতবারের মতো এবারেও উনি এখানে টাকা ছড়িয়ে ভোটে জিততে চাইছেন। তবে ভোটে জেতার পর এলাকার মানুষ পাঁচ বছর ওনাকে আর দেখতে পাননি। টাকা দিতে এলেই আগে ১৫ লক্ষ চাইবেন।"

রানিগঞ্জের ধস প্রবণ এলাকার ক্ষেত্রেও কেন্দ্র নিয়ন্ত্রিয়ত ইসিএল, কোল ইন্ডিয়া কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করে মমতা বলেন, "রানিগঞ্জে যে কোনও সময় বিপদ হতে পারে। বড় ধরনের ধস নামতে পারে। বিপদ হলে ইসিএল, কোল ইন্ডিয়া এবং বিজেপি নেতাদের কা্উকে আমি ছাড়ব না।"

 আসানসোল এবং সংলগ্ন এলাকায় শিল্প হলে বাংলার এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে বলেও এদিনের সভা থেকে জানান মুখ্যমন্ত্রী।


```