শেষ আপডেট: 13 April 2026 12:49
নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার [ED-CBI investigation in Bengal] হানা—কোনও কিছুই কি ইভিএমে প্রভাব ফেলবে না? রায়গঞ্জের উন্নয়ন এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে কী বলছেন কৃষ্ণ কল্যাণী?
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের [West Bengal Election 2026] অন্যতম নজরকাড়া আসন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আর সেই লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। বিজেপির টিকিটে জিতে তৃণমূলে ফেরা এবং তারপর লোকসভা ভোটে লড়াই—কৃষ্ণ কল্যাণীর রাজনৈতিক সফর নিয়ে চর্চা কম হয়নি। ‘দ্য ওয়াল’-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে [Krishna Kalyani exclusive interview] আজ তিনি সোজাসাপ্টা স্বীকার করলেন, "আমি একবারের দলবদলু, ৬ মাসেই ভুল শুধরে নিয়েছি।" কেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা? রায়গঞ্জের মানুষের রায় কি তাঁর দিকেই থাকবে? নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার [ED-CBI investigation in Bengal] হানা—কোনও কিছুই কি ইভিএমে প্রভাব ফেলবে না? রায়গঞ্জের উন্নয়ন এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে কী বলছেন কৃষ্ণ কল্যাণী? জানতে দেখুন এই বিশেষ ভিডিও প্রতিবেদন। [Raiganj assembly election updates]