Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

হঠাৎ নীল কম্পিউটারের স্ক্রিন, কাজ করছে না মেশিন! বিশ্বজুড়ে বিচিত্র সমস্যা

মানুষ চান শুক্রবারের অফিসের কাজ যত তাড়াতাড়ি শেষ করে ফেলতে।

হঠাৎ নীল কম্পিউটারের স্ক্রিন, কাজ করছে না মেশিন! বিশ্বজুড়ে বিচিত্র সমস্যা

আচমকা স্ক্রিন নীল কম্পিউটারের - প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 July 2024 13:03

দ্য ওয়াল ব্যুরো: দিনটা কাটলেই উইকএন্ড শুরু। ছুটির আরাম। এমনিতেও মানুষ চান শুক্রবারের অফিসের কাজ যত তাড়াতাড়ি শেষ করে ফেলতে। কারণ যত আগে কাজ শেষ, তত আগে ছুটির আনন্দ পাওয়া। কিন্তু এমন দিনেই যদি কাজের কম্পিউটারটি 'অসুস্থ' হয়ে পড়ে তাহলে? মাথা ঠিক রাখা যায় না এটা স্বাভাবিক। এই কারণেই গোটা বিশ্ব হইচই পড়ে গেছে। 

শুক্রবার সকাল থেকেই বিশ্বের নানা প্রান্তের কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছে। মূলত যেগুলিতে ব্যবহার করা হয় 'উইন্ডোজ'। চলতে চলতে আচমকা মেশিনে নীল স্ক্রিন হয়ে যাচ্ছে। রিস্টার্ট বা সাটডাউন করা ছাড়া অপশন থাকছে না। হঠাৎ হল কী? নেটওয়ার্ক সমস্যা, না কি অন্য কিছু, এই উত্তর খুঁজতে যখন সবাই তৎপর তখন জানা গেল, অপারেটিং সিস্টেমেই বড় সমস্যা হয়েছে। 

কম্পিউটারের পরিভাষায় এই নীল স্ক্রিনকে বলা হয় 'ব্লু স্ক্রিন অফ ডেথ'। এটি হয়ে গেলে মেশিন বন্ধ করা আবার চালানো ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু কেন হল এই সমস্যা? মাইক্রোসফট জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। 

কোনও একটি দেশে নয়, বিশ্বের একাধিক দেশ যেমন আমেরিকা, অস্ট্রেলিয়ায় এই সমস্যার জন্য কাজের ব্যাঘাত ঘটেছে। বিভিন্ন সরকারি অফিস, ব্যাঙ্ক এবং বেসরকারি অফিসগুলিতে হইচই পড়ে গেছিল। যদিও এই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে বলেই আশ্বস্ত করা হয়েছে। 


```