Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

১০০ কিমি গতিতে ছুটছিল ট্রেন, হঠাৎই পড়ে গেলেন যুবক! তারপর… ভিডিও দেখুন

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত গতিতে ছুটছিল ট্রেন। ঘণ্টায় গতি ১০০ কিলোমিটারেরও বেশি আচমকাই সেই ট্রেন থেকে পড়ে গেলেন এক যুবক (Man Falls From Speeding Train)। স্টেশনে উপস্থিত যাত্রীদের তখন আতঙ্কে হাড় হিম! ভেবেছিলেন সব শেষ! কিন্তু না, বলা যায় একেবার

১০০ কিমি গতিতে ছুটছিল ট্রেন, হঠাৎই পড়ে গেলেন যুবক! তারপর… ভিডিও দেখুন

শেষ আপডেট: 21 June 2023 13:29

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত গতিতে ছুটছিল ট্রেন। ঘণ্টায় গতি ১০০ কিলোমিটারেরও বেশি আচমকাই সেই ট্রেন থেকে পড়ে গেলেন এক যুবক (Man Falls From Speeding Train)। স্টেশনে উপস্থিত যাত্রীদের তখন আতঙ্কে হাড় হিম! ভেবেছিলেন সব শেষ! কিন্তু না, বলা যায় একেবারে মৃত্যুর মুখ থেকেই ফিরে এলেন ওই যুবক। আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেলেন তিনি। সেই ভয়ানক ঘটনার ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর (Shahjahanpur) স্টেশনে। তখন সেখান দিয়ে যাচ্ছিল পাটলিপুত্র এক্সপ্রেস। ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। হঠাৎ করেই সেই চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক যুবক। প্ল্যাটফর্মে পড়ে বেশ কিছুদূর গড়িয়ে পড়ে যান তিনি। যদিও কোনও বিপদ ঘটেনি। বেশ কিছুটা গড়িয়ে যাওয়ার পর শেষমেশ উঠে দাঁড়ান তিনি।

প্ল্যাটফর্মে উপস্থিত কেউ সেই ভয়ঙ্কর ঘটনা ভিডিও রেকর্ড করে রাখেন। তারপর তা পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। যদিও কীভাবে ওই যুবক চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন তা স্পষ্ট নয়। তবে অক্ষতই রয়েছেন তিনি, তেমনটাই জানা গেছে।

দেখে নিন সেই ভিডিও।

https://twitter.com/themojostory/status/1671417638420086785

তরুণীকে যন্ত্রণা দিয়ে মারল আত্মীয়রা, চিৎকার ঢাকতে জোরে গান চালিয়ে দেওয়া হল


```