Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মোহনবাগানে সই করলেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন, মেসির বিরুদ্ধে খেলেছিলেন

সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছিলেন না সবুজ-মেরুন সমর্থকরা।

মোহনবাগানে সই করলেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন, মেসির বিরুদ্ধে খেলেছিলেন

জেমি ম্যাকলারেন

শেষ আপডেট: 22 July 2024 13:13

দ্য ওয়াল ব্যুরো: নাম অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছিলেন না সবুজ-মেরুন সমর্থকরা। সোমবার অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন সই করলেন মোহনবাগান সুপার জায়ান্টে। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা ইতিমধ্যে করে দেওয়া হয়েছে। 

কাতার বিশ্বকাপে দেশের জার্সি গায়ে তিনটি ম্যাচ খেলেছিলেন জেমি। এছাড়া অস্ট্রেলিয়ার এ লিগে ৫ বার সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন ম্যাকলারেন। এই বিশ্বকাপারই চলতি মরশুম থেকে জেসন কামিংস, দিমি পেট্রোটসের সঙ্গে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবেন। মোহনবাগানের সঙ্গে তাঁর ৪ বছরের চুক্তি হয়েছে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে কলকাতায় আসতে চলেছে জেমি ম্যাকলারেন। তারপর থেকেই শুরু করবেন প্র্যাকটিস। 

কলকাতায় খেলা এবং মোহনবাগানে সই করার বিষয়ে ম্যাকলারেন জানিয়েছেন, ''বহু বছর ধরেই আমি কলকাতা তথা ভারতীয় ফুটবল ফলো করি। আইএসএল-এ এর আগে অনেক বিশ্বমানের ফুটবলাররা খেলে গেছেন বিভিন্ন ক্লাবে। তবে আমি মোহনবাগানে এসেছি ওঁদের ট্রফি জেতার খিদে দেখে। সবুজ-মেরুন সমর্থকদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আশা করি নিজে আরও ট্রফি জিততে পারব আর দলকেও আরও সাফল্য এনে দিতে পারব।'' 

অস্ট্রেলিয়ার এ লিগের ইতিহাসে সর্বাধিক ১৫৪টি গোল করেছেন ম্যাকলারেন। ৫ বার গোল্ডেন বুটও জিতেছেন। গত মরশুমে তিনি ছিলেন মেলবোর্ন এফসিতে। তার আগে পার্থ গ্লোরি, ব্রিসবোর্ন রোরের মতো ক্লাবে খেলেছেন। নিজের দেশের লিগে কামিংস বা পেট্রোটসের সঙ্গে এবং বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও তাঁর আছে। 

মোহনবাগানে যোগ দিয়ে কলকাতা ডার্বি খেলতেও মুখিয়ে আছেন জেমি ম্যাকলারেন। তিনি বলেছেন, ''এই ম্যাচ আমি আগেও দেখেছি। একটা স্টেডিয়ামে ৬০,০০০ দর্শকের সামনে খেলা যে কোনও প্লেয়ারের স্বপ্ন। আর যে দেশই হোক, কোনও ডার্বি খেলা সবসময় আমার কাছে অন্যরকম একটা অনুভূতি দেয়।''  


```