Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

মাদ্রিদ ছেড়ে ম্যাঞ্চেস্টারের পথে বেল?

দ্য ওয়াল ব্যুরো: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। মস্কোতে এখন ফিনিশিং টাচ দেওয়া চলছে। প্রশাসনিক কাজ ভুলে ভ্লাদিমির পুতিনের পায়েও নাচছে বল। কিন্তু এরই মধ্যে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় চমকের খবর। ওয়েলস তারকা গ্যারেথ বেল বার্নাব্যু ছেড়ে পা বাড়াচ্ছেন ওল্

মাদ্রিদ ছেড়ে ম্যাঞ্চেস্টারের পথে বেল?

শেষ আপডেট: 11 June 2018 11:26

দ্য ওয়াল ব্যুরো: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। মস্কোতে এখন ফিনিশিং টাচ দেওয়া চলছে। প্রশাসনিক কাজ ভুলে ভ্লাদিমির পুতিনের পায়েও নাচছে বল। কিন্তু এরই মধ্যে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় চমকের খবর। ওয়েলস তারকা গ্যারেথ বেল বার্নাব্যু ছেড়ে পা বাড়াচ্ছেন ওল্ড ট্র্যাফোর্ডের দিকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ এমনটাই দাবি করেছে। রেকর্ড মূল্য খরচ করে ম্যান ইউ নিচ্ছে বেলকে। বেল যে রিয়েলে খুশিতে নেই তা আগেই জানা গিয়েছিল। প্রথম টিমে সুযোগ না দেওয়া নিয়ে সদ্য প্রাক্তন কোচ জিদান এবং তাঁর ঠন্ডা যুদ্ধ আগেই প্রকাশ্যে এসেছিল। এরপর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। দুরন্ত বাইসাইকেল। রিয়েলের চ্যাম্পিয়ন হওয়া। তারপর জিদানের হঠাৎ ক্লাব ছাড়া। এর মধ্যেই আবার বেলের রেড ডেভিলসে আসার খবরে তোলপাড় ইউরোপের ক্লাব ফুটবল। কিন্তু সত্যিই কি বেল যাচ্ছেন ইংল্যান্ডে? এ বিষয়ে বেল নিজে বা ম্যান ইউ কর্তৃপক্ষ কেউই এই খবর স্বীকার বা অস্বীকার কোনওটাই করেননি। ফলে জল্পনা আরো বেড়েছে।

```