দুরন্ত সুনীল ছেত্রীর জোড়া গোলে সাফের ফাইনালে ভারত
দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দ্বিতীয়ার্ধের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয়ী ভারত (India)। ফাইনালে যোগ্যতা আদায় করে নিল সুনীলের ভারতীয় দল।
কেন সুনীল ভারতীয় ফুটবলের প্রাণভোমরা, সেটি ফের বোঝালেন। মালদ্বীপের বিরুদ্ধে তাঁর দুটি গ
শেষ আপডেট: 13 October 2021 19:05
দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দ্বিতীয়ার্ধের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয়ী ভারত (India)। ফাইনালে যোগ্যতা আদায় করে নিল সুনীলের ভারতীয় দল।
কেন সুনীল ভারতীয় ফুটবলের প্রাণভোমরা, সেটি ফের বোঝালেন। মালদ্বীপের বিরুদ্ধে তাঁর দুটি গোলেই শেষ হাসি ইগরের ভারতের।
সাফ ফাইনালে উঠতে গেলে বুধবার মালদ্বীপকে হারাতেই হত। নিজেদের ঘরের মাঠে সুনীলদের বিরুদ্ধে শুধু ড্র করলেই ফাইনালে পৌঁছে যেতেন আলি আসফাকরা।
আরও পড়ুন: ছয় মেরে কেকেআরকে ফাইনালে তুললেন ত্রিপাঠি, এবার সামনে ধোনির চেন্নাই
এই পরিস্থিতিতে জ্বলে উঠল ভারতীয় দল। সুনীলের জোড়া গোল এবং মনবীরের গোলে মালদ্বীপকে ৩-১ ব্যবধানে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক গোলের ক্ষেত্রে কিংবদন্তি পেলেকে টপকে গেলেন সুনীল।
এবারের সাফ কাপের অভিযান ভাল হয়নি ভারতীয় দলের। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও দশ জনের বাংলাদেশের বিরুদ্ধে ড্র।
এরপর ফিফা ক্রমতালিকায় অনেকটাই পিছিয়ে থাকা শ্রীলঙ্কার সঙ্গে ড্র। শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে মাত্র ১-০ গোলে জয়। সেই কারণে মনে করা হয়েছিল টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে ইগরের চাকরি যাবে। সেটি হয়তো সুনীলের জন্য থাকছে তাঁর।
ঘরের মাঠে স্টেডিয়াম ভরতি দর্শকদের সমর্থনও ছিল আলি আসফাকদের সঙ্গে। যদিও ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ভারতই। ৩৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে দুরন্ত গোল করে ভারতকে এগিয়ে দেন মনবীর। কিন্তু সেই লিড বেশিক্ষণ স্থায়ী ছিল না।
৪৪ মিনিটে পেনাল্টি পায় মালদ্বীপ। আর তা থেকে বিরতির আগেই দলকে সমতায় ফেরান আলি আসফাক। বিরতিতে খেলার ফল ১-১।
দ্বিতীয়ার্ধে অন্য ভারতকে দেখা গিয়েছে, ৬২ মিনিটে গোল করে দলকে ফের এগিয়ে দেন সুনীল ছেত্রী। দেশের জার্সিতে গোল করার বিষয়ে নেপালের বিরুদ্ধেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছুঁয়েছিলেন।
বুধবার বিপক্ষের মাঠে গোলটি করেই পেলেকে টপকে গেলেন ভারতীয় ফুটবলের রোলমডেল। ফুটবল বিশ্বে আন্তর্জাতিক গোলের ক্ষেত্রে ষষ্ঠ স্থানে রয়েছেন। এরপর ৭১ মিনিটে ফ্রি-কিক থেকে ভেসে আসা বলে দুরন্ত হেড করে ভারতের জয় নিশ্চিত করেন ভারত অধিনায়কই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'