
শেষ আপডেট: 22 June 2018 20:26
ক্রসে মাথা ঠেকিয়ে সার্বিয়াকে এগিয়ে দেন মিত্রোভিচ। ১০ মিনিটের পর খেলায় ফেরে সুইৎজারল্যান্ড। বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জামাইলি। আক্রমণ প্রতি আক্রমণের খেলা হলেও গোল করতে
পারেনি কোনও দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে সুইসরা। ৫২ মিনিটের মাথায় কাউন্টার থেকে শাকিরির শট ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে সমতা ফেরান শাখা। ৫৭ মিনিটের মাথায় শাকিরির শট পোস্টে লেগে বেরিয়ে যায়। এরপরেও আক্রমণ করতে থাকে সুইৎজারল্যান্ড, কিন্তু গোল আসছিল না। ৯০ মিনিটের মাথায় আবার এক কাউন্টার থেকে ২৫ গজের সোলো
রানিংয়ের পর ঠান্ডা মাথায় গোল করে যান শাকিরি। সুইৎজারল্যান্ড জেতে ২-১ গোলে।
রাশিয়া বিশ্বকাপে এই প্রথম পিছিয়ে পড়েও জিতল কোনও দল। এই জয়ের পর ২ ম্যাচ খেলে সার্বিয়ার পয়েন্ট ৩, সুইৎজারল্যান্ডের ৪ ও ব্রাজিলের ৪। শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-সার্বিয়া ও সুইৎজারল্যান্ড-কোস্টারিকা। তাই এখনও নিশ্চিত নয় কোন দুই দল যাবে শেষ ষোলোয়। উত্তর মিলবে বুধবার রাতে।