Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

এই দলটাকেই বদলে দেব, আর সময় দিন দুটি ম্যাচ, বললেন ফাউলার

দ্য ওয়াল ব্যুরো: নিজের দল নিয়ে প্রবল আশাবাদী এস সি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। গত ম্যাচে জামশেদপুর এফসি-র মতো শক্তিশালী দলকে রুখে দিতে পেরেছে তাঁর ছেলেরা। তাও আবার ২৪ মিনিট থেকে দল দশ জনে হয়ে গিয়েও। সেই প্রসঙ্গে জানাতে গিয়ে কোচ ফাউলারের ব

এই দলটাকেই বদলে দেব, আর সময় দিন দুটি ম্যাচ, বললেন ফাউলার

শেষ আপডেট: 11 December 2020 16:49

দ্য ওয়াল ব্যুরো: নিজের দল নিয়ে প্রবল আশাবাদী এস সি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। গত ম্যাচে জামশেদপুর এফসি-র মতো শক্তিশালী দলকে রুখে দিতে পেরেছে তাঁর ছেলেরা। তাও আবার ২৪ মিনিট থেকে দল দশ জনে হয়ে গিয়েও। সেই প্রসঙ্গে জানাতে গিয়ে কোচ ফাউলারের ব্যাখ্যা, ‘‘ম্যাচের প্রায় পুরোটাই ১০ জনে খেলতে হয়েছে। তার পরেও জামশেদপুরের মতো বিপজ্জনক দলের আক্রমণভাগকে আমরা রুখে দিতে পেরেছি, এর একটা ইতিবাচক দিক রয়েছে। আমরা কী করতে পারি,  আমাদের চারিত্রিক দৃঢ়তা কেমন,  তার অনেকটাই আজ দেখিয়ে দিতে পেরেছি।’’ ইস্টবেঙ্গলের বিদেশী কোচের আরও মন্তব্য, ‘‘ছেলেদের বলেছি, এখনও অনেক কিছু প্রমাণ করতে হবে। এ বার সামনের দিকে তাকাও, আরও অনেকটা পথ এগোতে হবে। আমার মনে হয় ওরা কথা শুনে খুবই উদীপ্ত হয়েছে।’’ প্রথমার্ধে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দু’বার হলুদ কার্ড দেখায় মিডফিল্ডার ইউজিনসন লিংডোকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ফাউলার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মিডিয়া প্রতিনিধিদের বলেন, ‘‘দশ জন হয়ে যাওয়ার পরে আমাদের নতুন করে কৌশল সাজাতে হয়েছে। কারণ সেইসময় আমরা ঘর সামলে আক্রমণে উঠেছি।’’ দলের দুই বিদেশি তারকারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাহেব কোচ। ফাউলার জানিয়েছেন, ‘‘পিলকিনটন ও মাঘোমা দুইজনই ভালমানের তারকা। ওদের ওপর আমার অনেক ভরসা, ওরাও অনেক লোড নিয়ে খেলছে। তবে আমি কথা দিচ্ছি দুটি ম্যাচ সময় দিন, এই দলটাই বদলে যাবে।’’ দলে চোট সমস্যা ছিল বলে পরীক্ষা নিরিক্ষা করতে পারছেন না। ডিফেন্সের অন্যতম ভরসা ড্যানি ফক্স চোটের কারণে বাইরে। তাই রক্ষণের ওপর বাড়তি নজর দিতে হচ্ছে কোচকে। তাঁর হাতে যে মশলা কম, সেটিও বলছেন লিভারপুল কিংবদন্তি। তিনি বলেছেন, ‘‘দলে চোট-আঘাতের সমস্যা রয়েছে তাই পরিবর্তন করতে হয়েছে। শেষ ম্যাচে এমন কিছু ফুটবলার খেলেছিল যারা পুরো ম্যাচ ফিট ছিল না। আমাদের প্রি-সিজন ট্রেনিং মোটেই ভাল হয়নি। আমরা অন্যান্যদের থেকে প্রস্তুতির নিরিখে অনেকগুণ পিছিয়ে রয়েছি। যা আমাদের ফুটবলারদের কাজ অনেক কঠিন করে দিচ্ছে।’’ লাল হলুদ কোচ যে রেফারিং নিয়ে খুশি নন সেটিও বুঝিয়ে দিয়েছেন। তিনি জানান, ‘‘পাশাপাশি প্রত্যেক ম্যাচেই যেন আমরা ১২ জনের বিরুদ্ধে খেলছি। এদিনও কার্ড দেখানো ঠিক হয়নি, এটা লঘু পাপে গুরু দন্ড।  তবে জামশেদপুরের বিরুদ্ধে আমাদের এই কৌশল কাজে দিয়েছে এবং দল সত্যিই দারুণ ডিফেন্ড করেছে। আমি সামনের ম্যাচগুলিতে দল ভাল খেলবে, সেটি বলতে পারি।’’    

```