Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

চোট নিয়ে চিন্তায়, প্রতি ম্যাচে এভাবে জয় আসবে না, বলছেন মোহনবাগান কোচ হাবাস

দ্য ওয়াল ব্যুরো: দল জিতলে কোনও সমস্যাই সমস্যা মনে হয় না। দল জিতলে ফিল গুড আবহ এমনিতেই থাকে। হারলেই হয় বিপত্তি। সেই কথাটাই জোর দিয়ে জানালেন এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সোমবার জামশেদপুর এফসি-র বিপক্ষে ম্যাচ, তার আগে ফুটবলারদের ন

চোট নিয়ে চিন্তায়, প্রতি ম্যাচে এভাবে জয় আসবে না, বলছেন মোহনবাগান কোচ হাবাস

শেষ আপডেট: 4 December 2020 13:16

দ্য ওয়াল ব্যুরো: দল জিতলে কোনও সমস্যাই সমস্যা মনে হয় না। দল জিতলে ফিল গুড আবহ এমনিতেই থাকে। হারলেই হয় বিপত্তি। সেই কথাটাই জোর দিয়ে জানালেন এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সোমবার জামশেদপুর এফসি-র বিপক্ষে ম্যাচ, তার আগে ফুটবলারদের নানা বিষয় নিয়ে সতর্ক করছেন দলের হেডস্যার। আইএসএলে জয়ের হ্যাটট্রিক হয়েছে। তিন ম্যাচে চার গোল, একটিও গোল হজম করেনি দলের ডিফেন্ডাররা। কিন্তু সমস্যার কেন্দ্রে দলের চোট-আঘাত। মাইকেল সুসাইরাজ প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। এরপর এদু গার্সিয়া যুক্ত হয়েছেন চোট তালিকায়। বৃহস্পতিবার শেষ ম্যাচে ওড়িশা এফসি-র বিপক্ষে চোট পেয়েছেন দলের আক্রমণভাগের সেরা অস্ত্র ডেভিড উইলিয়ামস। সেই কারণেই হাবাস প্রবল চিন্তায় পড়ে গিয়েছেন। তিনি জানিয়েছেন সাংবাদিকদের, গোয়ার আবহাওয়া কী আমাদের সমস্যায় ফেলছে? অতিরিক্ত আর্দ্রতায় ফুটবলারদের চোট পাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে? তিনি নিজেই প্রশ্ন করেছেন। ওডিশা এফসি’র বিরুদ্ধে ম্যাচ নিয়ে বলতে গিয়ে হাবাস বলেছেন, ‘‘আমার দল কখনই ভাল ফুটবল উপহার দিতে পারিনি। আমি যা চেয়েছিলাম, কিছুই হয়নি। গোল পেয়েছে শেষদিকে এসে, জয়টাই যেখানে মুখ্য, আমি তাতে খুশি। কিন্তু এটাও মানতে হবে প্রতিদিন এভাবে জয় আসবে না।’’ স্প্যানিশ কোচের সংযোজন, ‘‘বিশ্বের সমস্ত প্রথমসারির ফুটবল টুর্নামেন্ট, বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা সবজায়গায় ৭০ শতাংশ গোল হয় কাউন্টার-অ্যাটাক থেকে। আমরাও সেটি করেছি। তাতে অবাক হওয়ার কিছু নেই।’’ হাবাস মানতে চাননি দুটি দলের কোচের লড়াই হয়েছে। মোহনবাগান কোচের মতে, দলের ফুটবলাররাই জয় তুলে আনে, আমরা শুধু পথ দেখাই। সেটাই ঘটেছে ম্যাচে। তিনি অবশ্য দলের বেশকিছু ফুটবলারের পারফরম্যান্সে খুশি হননি। যেমন জয়েশ রানে কিংবা মনবীর সিং। কোচ বলেছেন, ‘‘আমি সবাইকে আলাদা করে বলতে পারব না, শুধু এটুকু বলতে চাই, নিজের দায়িত্ব পালন করতে হয়, সেটাই আমাদের সকলের কর্তব্য।’’ দলের চোট নিয়ে বেশি ভাবছেন কোচ। এটিকে-মোহনবাগান দলের নাবিকের কথায়, ‘‘চোট থাকবেই, সেটি খেলারই অঙ্গ, কিন্তু দেখতে হবে সেটি যাতে দলের কাছে রোগ না হয়ে যায়, তা হলেই মুশকিল।’’ একদিকে চোট সমস্যা, তার মধ্যেই প্রতি ম্যাচেই দলের হয়ে গোল করছেন রয় কৃষ্ণ। কোচ হাবাস দলের একনম্বর স্ট্রাইকার নিয়ে শুধু বলেছেন, ‘‘রয় ওর কাজটি ঠিকঠাকভাবে করতে পারছে, আমি এতেই খুশি হয়েছি।’’  

```