Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সতর্ক হাবাস, বিপক্ষের সুনীলকে ‘ভারতসেরা’ও বললেন এটিকে-মোহনবাগান কোচ

দ্য ওয়াল ব্যুরো: ফের দারুণ ছন্দে বিরাজ করছে এটিকে-মোহনবাগান। গত দুটি ম্যাচে তারা গোল করেছে সাতটি, হজম করেছে তিনটি গোল। সেই কারণে বাড়তি চিন্তা থাকলেও সেই নিয়ে ভাবিত নন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বরং তিনি বেশি ভাবছেন মঙ্গলবারের প্রতিপক্ষ বে

সতর্ক হাবাস, বিপক্ষের সুনীলকে ‘ভারতসেরা’ও বললেন এটিকে-মোহনবাগান কোচ

শেষ আপডেট: 8 February 2021 16:07

দ্য ওয়াল ব্যুরো: ফের দারুণ ছন্দে বিরাজ করছে এটিকে-মোহনবাগান। গত দুটি ম্যাচে তারা গোল করেছে সাতটি, হজম করেছে তিনটি গোল। সেই কারণে বাড়তি চিন্তা থাকলেও সেই নিয়ে ভাবিত নন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বরং তিনি বেশি ভাবছেন মঙ্গলবারের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি দলটিকে নিয়ে। সোমবার প্র্যাকটিস শেষে হাবাস বলেছেন, ‘‘বেঙ্গালুরু চলতি আসরের ওজনদার দল, তারা হয়তো বহু ম্যাচে এবার পয়েন্ট হারিয়েছে, কিন্তু বড় দল সবসময় জানে কখন কী পরিস্থিতিতে জ্বলে উঠতে হয়, তাই আমরা সতর্ক রয়েছি।’’ সব থেকে বড় কথা, দলের দুই বিদেশী দারুণ ফর্মে রয়েছেন। ব্রাজিলীয় মার্সিলিনহো ও রয় কৃষ্ণ জুটি ক্লিক করে গিয়েছে। গত ম্যাচে বোঝা গিয়েছে। এমনকি গত ম্যাচে দেখা গিয়েছে হাবাস খেলার কৌশলেও বদল এনেছেন। তিনি বিরতির পরে পুরো দলকে আক্রমণের পথ দেখান। গত ম্যাচে যদিও খেলার শুরু থেকেই আক্রমণে গিয়েছে দল। সেই মতো সুফলতাও পেয়েছে। যদিও বেঙ্গালুরুকে সমীহ করার পাশাপাশি তাদের সেরা ফুটবলার ভারত অধিনায়ক সুনীল ছেত্রী নিয়েও প্রশংসায় পঞ্চমুখ হাবাস। এটিকে-মোহনবাগান কোচ জানিয়েছেন, ‘‘সুনীল দারুণ ফুটবলার, ওই তো ভারতসেরা। গত ম্যাচেও সুনীল দলকে একা প্রায় টেনেছে, ওর দিকে নজর থাকবে। আমাদের লড়াই অবশ্য পুরো বেঙ্গালুরু দলটিকে নিয়েই।’’ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয় কৃষ্ণরা। তাই কোচ মনেপ্রাণে চাইছেন আগে প্লে অফে যাওয়ার। হাবাস জানিয়েছেন, ‘‘প্লে অফ নিশ্চিত করার পরে আমাদের লক্ষ্য হবে গ্রুপে শীর্ষে থাকা। একেকটি করে ম্যাচ নিয়ে ভাবতে চাই। তারপর একে একে সেমিফাইনাল আর যদি ফাইনালে উঠতে পারি তারপর সেই ম্যাচ নিয়ে ভাবব। একটা করে ম্যাচ নিয়েই ভাবতে চাই আমরা। লিগের শীর্ষে কারা থাকবে, তা লিগের ম্যাচ শেষ না হলে বোঝা যাবে না। এই জায়গা থেকে মুম্বইও ম্যাচ হারতে পারে।’’ শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলার দুদিনের মধ্যেই আবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। তবে তা নিয়ে ভাবতে রাজি নন হাবাস। তিনি বলেন, ‘‘এখানে অজুহাতের কোনও জায়গা নেই। আমাদের ১০০ শতাংশ দিতেই হবে। সুনীলরা আগের ম্যাচ ড্র করলেও মঙ্গলবারের ম্যাচ আমাদের জন্য সহজ হবে না। আমরা একই ভাবনায় মাঠে নামতে চাই।’’ দল শেষদিকে এসে গোলও হজম করছে। সেই কারণে এটিকে-মোহনবাগানের হেডস্যার বলেছেন, ‘‘আমাদের দলে ভারসাম্য রয়েছে। আর আমরা গোল খেয়েছি বেশিরভাগ সেটপিস মুভভেন্ট থেকেই। গোল দিলে খেতে হবেই, এমন মানসিকতা নিয়ে থাকতে হবে।’’

```