Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

পন্টিংয়ের শরীর নিয়ে খোঁজ নিলেন উদ্বিগ্ন সৌরভ, আসছেন কাতারেও!

শুভ্র মুখোপাধ্যায় রিকি পন্টিংয়ের শরীর নিয়ে (Ricky Ponting health) খোঁজ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কাতারে যোগাযোগ করে দ্য ওয়ালের (The Wall) প্রতিনিধির কাছে জানতে চাইলেন পন্টিংয়ের শরীরের হাল হকিকৎ। পারথে অস্ট্রেলিয়া বনাম ওয়

পন্টিংয়ের শরীর নিয়ে খোঁজ নিলেন উদ্বিগ্ন সৌরভ, আসছেন কাতারেও!

শেষ আপডেট: 2 December 2022 15:04

শুভ্র মুখোপাধ্যায়

রিকি পন্টিংয়ের শরীর নিয়ে (Ricky Ponting health) খোঁজ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কাতারে যোগাযোগ করে দ্য ওয়ালের (The Wall) প্রতিনিধির কাছে জানতে চাইলেন পন্টিংয়ের শরীরের হাল হকিকৎ। পারথে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় অজিদের প্রাক্তন অধিনায়ক অসুস্থবোধ করতে থাকেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, পন্টিংয়ের হৃদরোগজনিত সমস্যা রয়েছে।

সৌরভ পুরো বিষয়টি শুনে একটু অবাকই হয়েছেন। কারণ শৃঙ্খলার দিক থেকে অস্ট্রেলিয়ার নামী প্রাক্তন দলনেতা সবসময় এগিয়ে ছিলেন। তিনি নিয়মানুবর্তিতার মধ্যে নিজের জীবন অতিবাহিত করে থাকেন। সৌরভ সেটি জানেন, তাই তিনিও খানিক বিচলিত।

আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের কোচ ছিলেন পন্টিং। এমনকী, সেইসময় সৌরভ ছিলেন দলের মেন্টর। তাই দু’জনের মধ্যে দারুণ সম্পর্ক। পন্টিং দলের কোচিং করার সময় সৌরভের পরামর্শ সবসময় নিতেন। পন্টিং ভাল করেই জানেন মহারাজের ক্রিকেটীয় বুদ্ধি বাকিদের থেকে আলাদা। সৌরভকে তিনি যথেষ্টই শ্রদ্ধাও করেন।

মাঠে যতই দু’ দলের নেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, সবসময় একে অপরের প্রতি শ্রদ্ধাভাজন সৌরভ ও পন্টিং। আর নিজে যেহেতু হৃদরোগজনিত সমস্যায় ভুগেছেন, তাই আরও বেশি চিন্তায় ভারতের অন্যতম সেরা অধিনায়ক।

সৌরভ অবশ্য এই মুহূর্তে কাতার বিশ্বকাপের (Qatar 2022) ম্যাচগুলি নিয়মিত দেখার চেষ্টা করছেন। তিনি আগেই কলকাতায় বলেছিলেন, তিনি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে ম্যাচগুলি দেখার জন্য কাতারে আসবেন। এদিনও একই কথা জানিয়েছেন। তিনি আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলার অনুরাগী। তাই প্রিয় দলের খেলা দেখতে মধ্যপ্রাচ্যের শহরে আসবেন ফুটবলপ্রেমী সৌরভ। তিনি এর আগে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের ম্যাচের সময় ফুটবল মাঠে হাজির ছিলেন।

মোহময়ী রাতের কাতার, আলোয়, রঙে ঝলমল করে চারদিক! আকাশজুড়ে আতশবাজির জোয়ার


```