Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

স্মৃতি কি বিয়ে করবেন? কেমন ছেলে পছন্দ নিজেই জানালেন ভারতীয় ক্রিকেটার!

তিনি কেন এখনও বিয়ে করেননি, কেমন ছেলে তাঁর পছন্দ, এইসব জানতে চেষ্টা করেন অনেকেই। গুগলে এইসব বিষয় নিয়ে খোঁজখবরও করা হয়। তবে কোথাও এর সদুত্তর মেলেনি!

স্মৃতি কি বিয়ে করবেন? কেমন ছেলে পছন্দ নিজেই জানালেন ভারতীয় ক্রিকেটার!

শেষ আপডেট: 26 December 2023 16:32

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, 'রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী...'

ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে দেখে অনেকেই এই বাংলা প্রবাদ আওড়ান। ব্যাট হাতে স্মৃতির খেলা দেখে মুগ্ধ সকলেই। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভক্তদের। তিনি কেন এখনও বিয়ে করেননি, কেমন ছেলে তাঁর পছন্দ, এইসব জানতে চেষ্টা করেন অনেকেই। গুগলে এইসব বিষয় নিয়ে খোঁজখবরও করা হয়। তবে কোথাও এর সদুত্তর মেলেনি!

অবশেষে স্মৃতি মান্ধানা নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন। শুধু তাই নয়, তাঁর ক্রিকেট খেলার অনুপ্রেরণা নিয়েও কথা বলেন তিনি। সম্প্রতি অমিতাভ বচ্চনের 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে এসেছিলেন দুই ভারতীয় ক্রিকেটার। ঈশান কিশান ও স্মৃতি মান্ধানা। সেখানেই স্মৃতিকে এক দর্শক প্রশ্ন করেন যে, জীবন সঙ্গী হিসেবে তাঁর কেমন ছেলে পছন্দ?

প্রশ্ন শুনে সকলেই হেসে গড়িয়ে পড়েন। বিগ বি-ও মুচকি মুচকি হাসতে থাকেন। কিছুটা লাজুক হয়ে পড়েন স্মৃতিও। তিনি বলেন, 'আমাকে কোনও দিন এমন প্রশ্ন শুনতে হবে তা ভাবতে পারিনি।' তারপরই তিনি নিজের পছন্দের কথা জানান। ভারতীয় ব্যাটারের কথায়, 'ভাল ছেলে হতে হবে, যে আমার যত্ন নেবে। সর্বোপরি আমার খেলাটা বুঝবে। আমাকে সাপোর্ট করবে।'

ছোট থেকেই যে তিনি ক্রিকেট খেলবেন তা ঠিক হয়ে গিয়েছিল! স্মৃতির কথায়, 'আমার বাবা ক্রিকেট খেলার অনুমতি পাননি। তাই আমার বাবা চেয়েছিলেন আমি ক্রিকেট খেলি। আমি আমার ছেলেবেলা থেকে ক্রিকেটের কথা শুনে আসছি, হয়তো যখন মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই ক্রিকেট খেলার ব্যপারে শুনছি।'


```