Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ভারতীয় ফুটবলের ‘দৈত্য’ এবার জেগে উঠেছে! কাতারে বসে জানালেন কোচ ইগর

ভারতীয় ফুটবলের দৈত্য এবার জেগে উঠেছে, জানালেন দলের বিদেশি কোচ ইগর স্টিম্যাশ। বহুদিন ধরেই একটা বার্তা চলে আসছে, ভারতীয় ফুটবলে ঘুমন্ত দৈত্যের বাস।

ভারতীয় ফুটবলের ‘দৈত্য’ এবার জেগে উঠেছে! কাতারে বসে জানালেন কোচ ইগর

শেষ আপডেট: 8 January 2024 19:36

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের দৈত্য এবার জেগে উঠেছে, জানালেন দলের বিদেশি কোচ ইগর স্টিম্যাশ। বহুদিন ধরেই একটা কথা চালু রয়েছে, ভারতীয় ফুটবলে ঘুমন্ত দৈত্যের বাস। একটা সময় ফিফার প্রাক্তন সভাপতি যোশেফ ব্লাটার পর্যন্ত বলে গিয়েছিলেন, ঘুমন্ত দৈত্য বাস করছে ভারতীয় ফুটবলে। ঠিক লক্ষ্য ধরে এগলে অচিরেই একদিন তারা বিশ্বকাপে খেলবে। তারপর প্রায় ১৬ বছর কেটে গিয়েছে, কিন্তু দেশের ফুটবলের উন্নতি হয়নি।

ভারতের ফুটবল নিয়ে কোচ ইগর জানিয়েছেন, একটি দৈত্য ঘুম থেকে উঠেছে। যদিও ক্রোট কোচের দাবি, এশিয়ার সেরা দশ দলের মধ্যে আসতে ভারতের আরও চার বছর সময় লাগবে। এখন থেকে সেই লক্ষ্যে এগতে হবে। প্রসঙ্গত, এএফসি এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, অস্ট্রেলিয়া ও সিরিয়া।

ইগরের কোচিংয়ে ভারতীয় দলের ফিফা ক্রম তালিকায় স্থান ছিল ১০০। সেই অবস্থান থেকে সামান্য অবনমন হয়ে সুনীল ছেত্রীদের স্থান ১০২।

দলের অধিনায়ক সুনীল ছেত্রীর বয়স ৩৯, দেশের হয়ে আন্তর্জাতিক গোল সংখ্যা ৯৩। কোচ ইগর মনে করছেন, এশিয়ান কাপে যে দলগুলির বিরুদ্ধে খেলবে ভারত, সব দলই তাদের থেকে ক্রম তালিকায় উপরের স্থানে রয়েছে। তাই লড়াই কখনই সহজ হবে না। প্রথম রাউন্ডের বাধা টপকালেই বিশাল ব্যাপার হবে।  


```